ফের এক বিধায়ক সহ তিন তৃণমূল নেতা যোগ দিলেন বিজেপিতে৷

লোকসভা নির্বাচনের আগে থেকেই ভাঙন শুরু হয়েছে তৃণমূলে৷ ভোট মিটে যাওয়ার পরও সেই ভাঙন অব্যাহত। যেন সবুজ শিবিরে ছেড়ে গেরুয়া শিবিরে যাওয়ার হিড়িক উঠেছে৷ ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল পুত্র শুভ্রাংশ সহ আরও বিধায়ক এবং ৬৩ জন কাউন্সিলর। এবারে আজ বুধবার শুভ্রাংশুর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আরও এক বিধায়ক এবং তিন তৃণমূল নেতা৷

 

এই তৃণমূল বিধায়ক হলেন মনিরুল ইসলাম। তিনি বীরভূমের লাভপুরের বিধায়ক৷ এছাড়াও তৃণমূলে যোগদানকারী আরও তিন জন নেতারা হলেন গদাধর হাজরা, তিনি ছিলেন নানুরের প্রাক্তন বিধায়ক। আসিফ ইকবাল, যিনি বীরভূমের যুব তৃণমূল নেতা এবং বীরভূমের অপর এক নেতা নিমাই দাস। আজ দিল্লিতে বিজেপির পার্টি অফিসে গিয়ে বিজেপিতে যোগ দিলেন এই তৃণমূল নেতারা। সেখানে আজ উপস্থিত ছিলেন মুকুল রাও।

মুকুল রায় মনে করছেন যে, এই চার তৃণমূল নেতার বিজেপিতে যোগদান বেশ গুরুত্বপূর্ণ৷ বিজেপি নেতা কৈলায় বিজয়বর্গী এই বিষয়ে জানান যে, বাংলাতে মমতার একনায়কতন্ত্রে পিষ্ট হয়েই আজ তৃণমূল নেতারা বিজপিতে যোগদান করছেন। একসময় বাংলাতে যে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে এদিন তাও দাবী করেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment