কাল মোদীর শপথগ্রহণের অনুষ্ঠানে সেজে উঠতে রাষ্ট্রপতি ভবন।

বিপুল ভোটে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার বিজেপির দখলে দিল্লি। কাল দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। তার আগেই মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন।

গতবারের মতো এবারেও রাষ্ট্রপতি ভবনের সম্মুখেই দাঁড়িয়ে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে শপথগ্রহণ করবেন আরও ৭০ জন মন্ত্রী। আগামীকালের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় ৬ হাজার জন অতিথি, তাদের মধ্যে বিশেষ কিছু বিদেশি অতিথিও রয়েছেন। সেই অনুষ্ঠানের জন্য আজ থেকেই সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন।

 

আগামীকাল নরেন্দ্র মোদীর শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজনৈতিক দলের উচ্চপদস্থ নেতারা। সঙ্গে বিদেশি অতিথিদের মধ্যে থাকবেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ,ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং,নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দকুমার জুগনৌ এছাড়াও মায়ানমার, থাইল্যান্ড এবং কিরঘিস্তানের রাষ্ট্র প্রধানরা। ইতিমধ্যেই অতিথিদের জন্য তৈরী হয়ে গিয়ে বসার জায়গা, সঙ্গে তৈরী শপথগ্রহণের মঞ্চও। ফুলেও সেজে উঠেছে রাষ্ট্রপতি ভবন।

এর সঙ্গে থাকছে বিশেষ ডিনারের ব্যবস্থা। বিদেশি অতিথিদের জন্য থাকছে তাদের পছন্দের তাদের দেশের বিভিন্ন পদ। এই রান্নার দায়িত্বে যিনি রয়েছেন তিনি হলেন শেফ মচিন্দ্রা কাস্তোরে। সবমিলিয়ে বলা যায় যে, জাঁকজমকপূর্ণ ভাবেই আগামীকাল হতে চলেছে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান। কাল সন্ধ্যে থেকেই শুরু হওয়ার কথা রয়েছে এই অনুষ্ঠানের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment