ফের আগুন আতঙ্কে বন্ধ ট্রেন চলাচল। আজ বিকেলে হঠাৎই উত্তরপাড়া রেলস্টেশনে প্যান্টোগ্রাফে দেখা যায় আগুনের ফুলকি। তার জেরেই আতঙ্ক ছড়িয়ে পরে স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে৷
এই ঘটনায় বন্ধ হয়ে পরে হাওড়ার মেইন লাইনের ট্রেন চলাচল। ডাউন লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পরে। ফলে বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পরে বহু ট্রেন। সমস্যায় পরতে হয় নিত্য যাত্রীদের। ফলস্বরূপ ক্ষোভ বাড়তে থাকে যাত্রীদের মধ্যে। যদিও এই ঘটনায় এখনও অবধি রেল কর্তৃপক্ষের নিকট হতে কোনো প্রতিক্রিয়া মেলেনি।