দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পরই দাম বাড়লো এসি ইএমএউ ট্রেনের টিকিট এবং রান্নার গ্যাসের৷ এক ধাক্কায় বেশ অনেকটাই দাম বেড়েছে রেলের টিকিট এবং রান্নার গ্যাস। ফলস্বরূপ মধ্যবিত্তদের মধ্যে ছড়িয়েছে অসন্তোষ।
সূত্রের খবর এয়ারকন্ডিশন লোকাল ইএমএই ট্রেনগুলোতে শুরুতে ভাড়াতে যে ছাড় দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। ফলে লোকাল এসি ট্রেনগুলোর ভাড়া বাড়তে চলেছে। আজ থেকেই কার্যকর হয়েছে এই বর্ধিত ভাড়া। এরফলে আগে যা বেসিক ভাড়ার ১.২ গুন ছিল তা বাড়িয়ে করা হয়েছে ১.৩ গুন।
অপরদিকে বাড়ানো হলো রান্নার গ্যাসেরও দাম। বিশ্বের বাজারের সঙ্গে সঙ্গতি রেখে রাষ্ট্রায়ত্ত তেলসংস্থাগুলো এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে, যার দরুণ এক ধাক্কায় বেশ অনেকটাই বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম। এরফলে কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৬৩ টাকা ৫০ পয়সা। তবে ভর্তুকি যারা পান তাদের অ্যাকাউন্টে ২৬২ টাকা ৯৮ পয়সা ভর্তুকি বাবদ জমা পড়বে।