পুরনো মামলার জেরে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। সোমবার রাতে দিল্লি থেকে ফেরার পরই দমদম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে কলকাতার ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুরনো একটি মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকদের তরফে।






