দেশ জুড়ে মোদী সুনামি। বিপুল ভোটে জয়ী হয়ে ফের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি। আগামী ৩০ শে মে হতে চলেছে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ৷ নবান্নের সূত্রে খবর সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷





