ভাঙন অব্যাহত তৃণমূলে। লোকসভার ভোটের পূর্বেই শুরু হয়েছিল দলের ভাঙন, এবারে খারাপ ফলাফলের পরই তৃণমূলের একগুচ্ছ কাউন্সিলর সহ ৩ বিধায়ক যোগ দিলেন বিজপিতে।
মুকুল পুত্র শুভ্রাংশুকে কিছুদিন আগেই তৃনমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়৷ তারপরই আজ বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু যোগ দিলেন বিজেপিতে। শুভ্রাংশুর সঙ্গে আজ বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে যান বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য এবং হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায়-ও।
এই তিন বিধায়ক ছাড়াও আজ বিজেপিতে যোগ দিলেন ৬৩ জন বিজেপি কাউন্সিলর৷ যার দরুণ আজ তৃণমূলের হাত থেকে বিজপির দখলে চলে গেলো কাঁচরাপাড়া, ভাটপাড়া, নৈহাটি এবং হালিশহরের পুরসভা৷ কাঁচাপাড়ার ২৪ জনের মধ্যে ১৭ জন, নৈহাটির ৩১ জনের মধ্যে ২৯ জন এবং হালিশহরের ২৩ জনের মধ্যে ১৭ জন কাউন্সিলরই যোগ দিয়েছেন বিজেপিতে৷ যার দরুণ এই পুরসভাগুলো চলে গেলো বিজেপির দখলে।