খন্ডঘোষে উদ্ধার তাজা বোমা। ছড়ালো উত্তেজনা।

কাল রাজ্যে হতে চলেছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। তার আগেই উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব বর্ধমান। রাজ্যে এই অবধি হয়ে যাওয়া প্রথম থেকে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্যন্ত প্রায় সমস্ত স্থান থেকেই মিলেছে উত্তেজনা গন্ডগোলের খবর। এই গন্ডগোল রুখতে নির্বাচন কমিশনের তরফে নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু তাতে খুব একটা কাজের কাজ হচ্ছেনা। কাল ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্বে যে কি চিত্র হতে চলেছে তার কিছুটা আভাস পাওয়া গেলো আজকের উত্তেজনার মাধ্যমেই।

 

ষষ্ঠ দফার ভোটগ্রহণের আগের দিনই খন্ডঘোষ থেকে উদ্ধার হলো বস্তাভর্তি তাজা বোমা। স্থানীয়রাই এই বস্তাটি প্রথম দেখতে পান খন্ডঘোষের ওঁয়াড়ীগ্রামের সেখ পাড়ার কয়েতা পুকুরপাড়ে। এরপরই সন্দেহের বশে পুলিশকে খবর দেন গ্রামবাসীরা। কিছুসময় বাদেই পুলিশ এসে সেই বস্তা থেকে উদ্ধার করে বেশ কিছু তাজা বোমা৷

Pubg Mobile Trigger

আশঙ্কা করা হচ্ছে এই বোমাগুলো কাল ভোটগ্রহণের সময় উত্তেজনা ছড়াতে কাজে লাগানোর অভিসন্ধি ছিল। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত খন্ডঘোষের বাসিন্দারা। এর পূর্বে পঞ্চম দফার ভোটেও হয়েছিল অশান্তি। বোমাবাজিতে জখম হয়েছিলেন একজন। এমনকি ভোটের দিন মৃত্যুও হয়েছিল একজনের৷ বলা বাহুল্য, এই ঘটনায় তাই আরও একবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হলো সেই এলাকায়।

RELATED Articles

Leave a Comment