বেশ কয়েকদিন ধরেই গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ বাসীর। প্রখর গরমের সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। সবমিলিয়ে বৃষ্টির জন্য হাহুতাশ চলছেন দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল যে, রবিবার পর্যন্ত এই অস্বস্তি কমার কোনো লক্ষণই নেই। যদিও কলকাতার কোথাও কোথাও হচ্ছে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
যদিও আজ সকাল থেকেই ঘামে প্যাচপ্যাচে অস্বস্তিকর অবস্থাতেই লাইনে দাড়িয়ে ভোট দিতে হলো ভোটারদের৷ যদিও আজ তাপমাত্রা অন্য দিনের তুলনায় প্রায় তিন ডিগ্রি কম রয়েছে বলে জানানো হয়ে আবহাওয়া দপ্তর সূত্রে। তথাপি বাতাসে স্বাভাবিকের থেকে বেশি প্রায় ৭৪ শতাংশ জলীয়বাষ্প থাকায় সেই আর্দ্রতাজনিত অস্বস্তিতে ৩৫ ডিগ্রির গরমই মনে হচ্ছে প্রায় ৪০ ডিগ্রি।
এমতাবস্থায় বৃষ্টিপাতের তেমন আশঙ্কা না থাকলেও, আবহাওয়া দপ্তর সূত্রে খবর মিলেছে যে, আজ রাত কিংবা কাল থেকে খানিক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যার দরুণ সাময়িক ভাবে কিছুটা স্বস্তি পাবেন দক্ষিণবঙ্গ বাসিন্দারা। তবে এখনও দক্ষিণবঙ্গের আটটি জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!