ক্যানিং-এ পাকরাও দুই ভুয়ো ভোটার। বেধড়ক মারধর স্থানীয়দের।

ক্যানিং -এ আজ দুুপুরে দুই ভুয়ো ভোটারকে পাকরাও করলো স্থানীয়রা৷ ক্যানিং এর ৫৭ নং বুথে ঘটে ঘটনাটি।

সেখানকার স্থানীয় বাসিন্দা এবং ভোটারা জানান যে আজ দুপুরে দুই যুবক বুথে ঢুকে ভোট দেন। তাদের চালচলন দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায়, তারা ভোট দিয়ে বাইরে বেড়োতেই তাদের ঘিরে ধরেন স্থানীয়রা। এরপর স্থানীয়দের চাপের মুখে সেই যুবক স্বীকার করেন যে তারা ভুয়ো ভোটার।

এরপরই স্থানীয়রা মারধর শুরু করেন সেই দুই যুবককে। স্থানীয়দের মারধরের মুখে পরে সেই দুই যুবক বলে যে তারা উত্তর ২৪ পরগনা থেকে এখানে এসেছেন ভুয়ো ভোট দিতেই। তাদের বিজেপি থেকে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে সেই দুই যুবক। সঙ্গে তারা এও জানিয়েছে এই কাজের জন্য তাদের ২ হাজার টাকা করেও দিয়েছিল বিজেপি। শুধু তারা দুজন নয়, এছাড়াও আরও তিন জন ভুয়ো ভোটারও সেই একালার অন্য বুথগুলোতে ছড়িয়ে আছে বলে জানিয়েছে সেই দুই যুবক৷ এরপরই সেই স্থানে পুলিশ বাহিনী এসে পৌঁছালে সেই দুজন ভুয়ো ভোটারকে তুলে দেওয়া হয় পুলিশ বাহিনীর হাতে।

RELATED Articles

Leave a Comment