শেষ দফার ভোটে উত্তপ্ত বেলগাছিয়া। সিপিএম পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ।

রাজ্যের ৯ টি লোকসভা নির্বাচন কেন্দ্রে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। শেষ দফার ভোটে নির্বাচন কমিশনের তরফে নিরাপত্তার কড়া ব্যবস্থা থাকা সত্ত্বেও উত্তেজনার খবর মিলছে বেশ কিছু স্থান থেকে৷ আজ ভোট শুরুর পূর্বেই উত্তেজনার খবর মেলে বেলগাছিয়া থেকে৷

বেলগাছিয়ার মিল্ক কলোনির নিকট প্লাস পয়েন্ট স্কুলে সংঘর্ষ বাঁধে সিপিএম এবং তৃণমূলের। সিপিএম এর তরফে অভিযোগ, ভোট শুরুর পূর্বেই সিপিএম এর পোলিং এজেন্টকে মারধর করে বেড় করে দেন তৃণমূল পোলিং এজেন্ট সহ কিছু কর্মীরা। যার জেরে উত্তেজনা ছড়ায় সেই বুথে। সিপিএম পোলিং এজেন্টের কাগজপত্রও ছিড়ে ফেলা হয় বলে অভিযোগ। এরপর সিপিএম প্রার্থী এসে ফের সেই পোলিং এজেন্টকে নতুন করে ফর্ম ফিলআপ করিয়ে বুথে ঢোকান।

ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরে সেই বুথে। আজ ১০০% কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেনো এই ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনা অবশ্য শাসকদলের তরফে এখনও অবধি কোনো প্রতিক্রিয়া মেলেনি৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment