রাত পোহালেই রাজ্যের নয়টি লোকসভা নির্বাচন কেন্দ্রে শুরু হতে চলেছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। আগামীকাল ভোটপর্ব চলাকালীন নিরাপত্তা জোরদার করা হলেও, ভোটগ্রহণের আগের রাতেই মিলছে নানান উত্তেজনা, অসন্তোষের খবর।
কাল উপনির্বাচন রয়েছে ভাটপাড়ায়। তার আগেই আজ রাতে উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়ার আর্যসমাজ মোড়৷ সম্ভবত তৃণমূল-বিজেপির সংঘর্ষেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। চলে ব্যাপক বোমাবাজি সঙ্গে গুলিও।
ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সেই এলাকায়। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।





