এবারের লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে জয়ী হওয়ার পর আগামী ৩০ মে দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং বিখ্যাত ব্যক্তির৷ সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রথমে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে জানালেও আজই সেই সিদ্ধান্ত বদলে ফেললেন তিনি। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, যেহেতু এটি একটি গণতন্ত্রের স্থান তাই সৌজন্যে খাতিরে তিনি উক্ত অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু সেই সিদ্ধান্তের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদলালেন তিনি৷ প্রশ্ন হলো কেনো?





