করোনা আবহে কলকাতায় শুরু হয়েছে মেট্রো রেল পরিষেবা। ধীরে ধীরে পাতালরেল তার ছন্দে ফিরছে যদিও এখনও টোকেন সিস্টেম চালু হয়নি এবং আরও অনেক কিছু সুরক্ষা বিধি মেনে চলতে হচ্ছে। তবে আজ ফের একবার মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী যার ফলে ব্যাহত হলো পরিষেবা। আজ সকাল ১১টা ৩৫ মিনিট নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে লাইনে ঝাঁপ দেন এক তরুণী। তা দেখে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ব্রেক কষেন মেট্রোর চালক।
মেট্রো কর্তৃপক্ষর তরফ থেকে তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। গোটা ঘটনায় আজকের মেট্রো পরিষেবা দীর্ঘ সময় ধরে ব্যাহত হয়। সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনে আত্মহত্যা রোধের জন্য স্ক্রীনডোরের এর ব্যবস্থা করা হচ্ছে।স্টেশনে যতক্ষণ ট্রেন থাকবে না ততক্ষণ বন্ধ থাকবে এই স্ক্রীন ডোর৷ ট্রেন ঢুকলেই রেল কামরার দরজা এবং স্ক্রীন ডোর একসঙ্গে খুলবে। আবার মেট্রো রেল চলে গেলে এই ডোর বন্ধ হয়ে যাবে। ফলে লাইনে কেউ নামতে বা ঝাঁপ দিতে পারবেন না।






