মোদীর অনুরোধে, সরকারি চাকরিতে স্বছতা আনতে নিয়োগের ক্ষেত্রে; ইন্টারভিউ তুলে নিল ২৩ টি রাজ্য ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চল!

আজ থেকে ৫ বছর আগে ২০১৫ সালেই স্বাধীনতা দিবসে নিজের ভাষণে; সরকারি চাকরির ক্ষেত্রে দুর্নীতি রুখতে ইন্টারভিউ (Interview) তুলে দিয়ে; শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই, সরকারি চাকরিতে নিয়োগের বিষয়ে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ২০২০ সালে দাঁড়িয়ে দেশের বেশিরভাগ রাজ্যই; মেনে নিয়েছে মোদীর অনুরোধ। শনিবার এইকথা নিশ্চিত করলেন; কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (Jitendra Singh)।

তিনি জানিয়েছেন সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে; ইন্টারভিউ তুলে দিয়েছে ২৩ টি রাজ্য ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চল। মোদী সরকারের তরফে এক বিবৃতিতে গতকাল অর্থাৎ শনিবার জানানো হয়েছে; “কেন্দ্রের গ্রূপ বি ও গ্রূপ সি পদে নিয়োগে; ২০১৬ সালেই ইন্টারভিউ তুলে দিয়েছিল কেন্দ্র”। তারপর থেকে এই চার বছরে; দেশের ২৩ টি রাজ্যের ও ৮ টি কেন্দ্র শাসিত অঞ্চলের; সরকারি নিয়োগের পরীক্ষায় ইন্টারভিউ উঠে গিয়েছে। সরকারি চাকরিতে ইন্টারভিউয়ের ব্যবস্থা উঠে যাওয়া নিয়ে; মন্ত্রী জিতেন্দ্র সিং আরও বলেন, “অতীতে এই ইন্টারভিউ নিয়ে; বহু অভিযোগ আসত। চাকরির পরীক্ষায় পাস করেও; শান্তি ছিল না পরীক্ষার্থীদের। ইন্টারভিউ নিয়ে তাদের আশঙ্কা থেকেই যেত। তার থেকে মুক্তি পেয়েছে দেশবাসী”।

প্রসঙ্গত প্রধানমন্ত্রীর নির্দেশে, কেন্দ্রের পার্সোনেল ট্রেনিং ডিপার্টমেন্ট; মাত্র তিন মাসের মধ্যে ইন্টারভিউ তুলে দিয়ে; একমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমেই নিয়োগের পরিকাঠামো তৈরি করে ফেলে। ওই ব্যবস্থা চালু হয়ে যায়; ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। এই ব্যবস্থা প্রথমে গ্রহণ করে; মহারাষ্ট্র ও গুজরাট। এরপর কেন্দ্রের ক্রমাগত পরামর্শের ফলে; ২৮ রাজ্যের মধ্যে ২৩ রাজ্যেও; সরকারি চাকরিতে ইন্টারভিউ উঠে গিয়েছে। দেশের ৮ কেন্দ্রশাসিত অঞ্চলেও; এখন আর ইন্টারভিউয়ের ব্যবস্থা নেই।

RELATED Articles