রাজ্যে আসছেন সাত সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল, ঘুরে দেখবেন আমফান বিপর্যস্ত এলাকাগুলি

করোনা পরিস্থিতির পর এবার আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখতে আজ, বৃহস্পতিবার রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন সন্ধ্যায় বিমানবন্দরে নামবেন তাঁরা।

সূত্র মারফত জানা গিয়েছে, আমফানে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এলাকা যেমন দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ হেলিকপ্টারে ঘুরে দেখবেন তাঁরা।

এই সাতজনের প্রতিনিধিদল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের যুগ্মসচিব অনুজ শর্মার নেতৃত্বে শুক্রবার দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। আজ ও কাল চলবে এই পরিদর্শনের কাজ। তারপর শনিবার নবান্নে ফিরে তাঁরা মুখ্যসচিব রাজীব সিনহা-সহ শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।

সেই বৈঠকে সম্ভবত এটাই ঠিক হতে পারে যে দুর্গতদের জন্য বিশেষ কোনো আর্থিক প্যাকেজ ঘোষণা করা হবে কিনা এবং কীভাবে দুর্গতদের ক্ষতি পূরণ করা যায়, তা নিয়েই আলোচনা হতে পারে বৈঠকে।

আমফানে বাংলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশপথে আমফান বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছেন। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের জন্য সাময়িকভাবে ১০০০ কোটি টাকার সাহায্য ঘোষণা করেন।

এও জানা যাচ্ছে, প্রতিনিধিদলের মাধ্যমে কেন্দ্রের কাছে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দাবি করতে পারেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, বুধবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত নৌকার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হবে। এর জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকা খরচ হবে। প্রায় ৮ হাজার ৭ টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ ধরার জাল নষ্ট হওয়ার কারণে ৩৭,৭১১ জনকে ২,৬০০ টাকা করে দেওয়া হবে। যাঁদের বাড়ি ভেঙে তাঁদের প্রত্যেককেও এককালীন ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles

Leave a Comment