ম’দ্য’পা’ন করিয়ে নে’শা’র সুযোগ নিয়ে ধ’র্ষ’ণ, দীর্ঘদিন ধরে র‍্যা’গিং, সিনিয়র ‘দাদা’দের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ যাদবপুরের ছাত্রীর

ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) থেকে উঠল ধ’র্ষ’ণ ও র‍্যাগিংয়ের অভিযোগ। সহপাঠী ও সিনিয়রদের বিরুদ্ধে এই অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এই অভিযোগের জেরে ফের একবার চর্চার কেন্দ্রবিন্দুতে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এক ছাত্রের বিরুদ্ধে ধ’র্ষ’ণ ও অন্য এক ছাত্রের বিরুদ্ধে ধ’র্ষ’ণে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন ওই ছাত্রী। এছাড়াও, অন্তত ১৫ জন ছাত্রছাত্রীর বিরুদ্ধে র‍্যাগিং, মানসিক হেনস্থা, আ’ত্ম’হ’ত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেছেন ওই নির্যাতিতা ছাত্রী।

কী ঘটেছে ঘটনাটি?

জানা গিয়েছে, গত ৪ এপ্রিল কলা বিভাগের এক ছাত্রী প্রধানের কাছে একাধিক অভিযোগ করেছেন। ছাত্রীর কথায়, ২০২২ সালের এক রাতে বাড়ি না ফিরতে পারায় বাংলা বিভাগের এক সহপাঠীর সঙ্গে এক সিনিয়র ছাত্রের মেসে যান তিনি। পালবাজার এলাকায় সেই মেস রয়েছে।

ওই ছাত্রী জানিয়েছেন, ওই মেসে ওই রাতে তারা তিনজন ম’দ্য’পা’ন করেন। অভিযোগ, নেশার সুযোগ নিয়ে ওই ছাত্র তাঁকে ধ’র্ষ’ণ করে। আর অন্য ছাত্রটি তাতে মদত দেয়। অন্য ছাত্রদের কাছেও ওই ছাত্রী সাহায্য চেয়েছিলেন, কিন্তু কেউ সাহায্য করে নি বলে অভিযোগ। এই ঘটনাটি ক্যাম্পাসের সকলেই প্রায় জেনে যায় বলে জানিয়েছেন ওই ছাত্রী।

তিনি এও জানান, অন্য যে অভিযুক্ত ছাত্র তাঁর সঙ্গে ওই ছাত্রীর একসময় সম্পর্ক ছিল। সেও নানানভাবে ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে বলে জানান ছাত্রী। সম্পর্কে থাকাকালীন তাঁকে শারীরিক অত্যাচার ও আ’ত্ম’হ’ত্যায় প্ররোচনা করে বলে অভিযোগ। এমনকি, ওই ছাত্রী দুই সিনিয়র ছাত্রীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগও তুলেছেন। ফেসবুক পেজে নিজের অভিযোগপত্র আপলোড করেন ওই ছাত্রী।

এই ঘটনার বিষয়ে ডিপার্টমেন্ট প্রধান জানিয়েছেন, এই নিয়ে গত শুক্রবার ওই ছাত্রীর সঙ্গে তাঁর কথা হয়। ওই ছাত্রীর সমস্ত অভিযোগ তিনি কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তা নিরসন কমিটির কাছে ফরওয়ার্ড করা হবে বলে জানিয়েছেন তিনি।  

RELATED Articles