ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে! দাউ দাউ করে জ্বলে উঠল ফ্যাক্টরি, কালো ধোঁয়ায় ঢাকল চারিদিক

Massive fire broke out in Kolkata: ফের কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে আগুন লেগে পুড়ে গেল সব কিছু। দাহ্য পদার্থ থাকায় আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে (Massive fire broke out in Kolkata)। কারখানার ভিতর থেক একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।

ঘটনাটি ঘটেছে কলকাতার ধাপার মাঠপুকুর এলাকার এক রাসায়নিক গুদামে। এই গুদামের চারপাশেই রয়েছে একাধিক বাড়ি। আজ, মঙ্গলবার বেলা ১১.৩০টা নাগাদ কালো ধোঁওয়া দেখতে পান এলাকাবাসীরা। এরপরই রাসায়নিক কারখানার আগুন চোখে পড়ে তাদের। দেখেন দাউ দাউ করে জ্বলছে কারখানা (Massive fire broke out in Kolkata)

সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন বাসিন্দারা। তারা নিজেদের চেষ্টাতেও আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে (Massive fire broke out in Kolkata)। এরই সঙ্গে আনার বর্ষার সময় রয়েছে হাওয়ার তীব্রতা। ফলে আগুন গ্রাস করে নেয় গোটা কারখানাটিকে। কারখানার ভিতরে দাহ্য পদার্থ থাকায় তা দাউ দাউ করে জ্বলতে থাকে। এরই সঙ্গে শোনা যায় বিস্ফোরণের শব্দও।

খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে যায় পুলিশও। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে দমকলের ৯টি ইঞ্জিন। কিন্তু এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি (Massive fire broke out in Kolkata)। আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

তবে কীভাবে এমন বিধ্বংসী আগুন লাগল, তা এখনও জানা যায়নি (Massive fire broke out in Kolkata)। আর এমন জনবসতিপূর্ণ এলাকায় কেন এমন রাসায়নিক কারখানা গড়ে উঠেছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

RELATED Articles