রাই-অনির্বাণের বিয়ে ভাঙার জেদ নীলুর, মায়ের ঘুমের ওষুধই হবে তার চাল! টানটান উত্তেজনা মিঠিঝোরার পর্বে

Today’s Episode of Mithijhora: জি বাংলার মিঠিঝোরা (Mithijhora new episode) ধারাবাহিকটি প্রথম থেকেই বেশ জনপ্রিয়। রাই, নীলু আর স্রোতের জীবনের নানা ওঠাপড়া নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের গল্প। জীবনের নানা টানাপড়েন ওঠা নামা সবটা নিয়েই পারিবারিক এই গল্প। এই সপ্তাহের শুরু থেকে মিঠিঝোরা ধারাবাহিক দেখা যাচ্ছে রাত ৯:৪৫ থেকে।৩০ মিনিটের বদলে ৪৫ মিনিটের সম্প্রচার করা হচ্ছে।

সম্প্রতি, ধারাবাহিকে (Mithijhora) দেখা যাচ্ছে, অনির্বাণের মা-বাবা বিয়ের ব্যাপারটি একদমই ভালোভাবে নেয়নি। বিয়ে নিয়ে কোন বাধা অনির্বাণ চায় না। এদিকে রাইকে‌ নিয়ে বিভোর অনির্বাণ। শৌর্যকে ফোন করলে শৌর্যর ফোনও নট রিচেবেল পায়। তারপরেই শৌর্যর দাদাকে ফোন করে জানতে পারে শৌর্য এমন কোথাও ঘুরতে গেছে যেখানে তার টাওয়ার পাওয়া যাবে না, আজ রাতে সে ফিরবে না। হঠাৎই অনির্বাণের মনে প্রশ্ন দানা বাঁধে যে তবে কি রাই-শৌর্য একসাথে কোথাও ঘুরতে গেছে (Mithijhora new episode)

আবার দেখা যাচ্ছে, দরজার বাইরে থেকে বাবার কাছে ক্ষমা চায় স্বার্থক, কাঁদতে থাকে বাবার জন্য। ছেলের কথাতে মন গলেছে বাবার, দরজা খুলে বেরিয়ে আসে স্বার্থকের বাবা। তারপর ছেলেকে বুকে জড়িয়ে ধরে। বাবাকে জড়িয়ে ধরে স্বার্থক কান্নায় ভেঙে পড়ে। মিঠিঝোরার (Mithijhora) আগামী পর্বে দেখা যাচ্ছে, স্বার্থক স্যার স্রোতকে তার বাড়ি ছেড়ে দিতে আসে (Mithijhora new episode)। নানান রকম কথা হয় রাস্তায় আসার মাঝে। স্রোত যে কলেজ ছাড়ছে না একথা জানতে পেরে খুশি হয় স্বার্থক। নিজের মনের ভাব প্রকাশ করে ফেলে, পরক্ষণেই আবার কিছুটা গম্ভীর হয়ে যায়। তবে কি তৈরি হচ্ছে স্বার্থক স্রোতের বন্ধুত্ব। রাইয়ের বিয়ের পর কি এবার তাদের বিয়ের সানাই,‌ অপেক্ষায় রয়েছে দর্শকেরা (Mithijhora new episode)

ধারাবাহিকে (Mithijhora) দেখা যাবে, রাই অনির্বাণের বিয়ে। অনির্বাণের বাড়িতে গায়ে হলুদের পর্ব চলছে। তবে অনির্বাণের মা মোটেই খুশি নয়। নানা কথা বলতে শোনা যাচ্ছে এই বিয়ে নিয়ে। শৌর্যর দাদা বৌদি, মা উপস্থিত হয়েছে বিয়েতে। গায়ে হলুদ পর্ব শেষের ঠিক পরেই বিয়েতে হাজির শৌর্য। অনির্বাণ রাইয়ের বিয়েতে যে শৌর্য আসবে সে কল্পনাও করতে পারেনি শৌর্যের মা। এদিকে আবার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে নাকি রাইদের বাড়িতে যাবে শৌর্য। শৌর্যকে ও বাড়িতে যেতে বারণ করে মা (Mithijhora new episode)

মায়ের কথার তোয়াক্কা না করেই ও বাড়িতে পৌঁছায় শৌর্য। ও বাড়িতে পৌঁছাতেই শৌর্যর প্রথম দেখা হয় নীলুর সাথে। রাইয়ের মা ভাবে এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। নীলু শৌর্যকে দেখে কাঁদতে থাকে। তবে নীলুকে এড়িয়ে তত্ত্ব রাখতে যায় রাইয়ের সামনে। নীলু মিষ্টি নিয়ে এলে, সে খাবার খায় না। আবার রাইয়ের অনুরোধে মিষ্টি মুখে তুলে নেয় শৌর্য। এই দেখে নীলু রাইকে অনেক ভুলভাল কথা বলে অপমান‌ করে, নিজের ঘরে চলে যায়। রাই কিছুটা দুঃখ প্রকাশ করে বোন স্রোতের কাছে (Mithijhora new episode)

এদিকে নীলু দুঃখে রাগে নিজের ঘরে খিল দেয়। কেন শৌর্য এমন ব্যবহার করছে, সেই নিয়ে কষ্ট পেতে থাকে। নিজের সাথেই নিজে কথা বলে। তখনই তার খেয়াল পড়ে মায়ের ঘুমের ওষুধের দিকে। এদিকে সে চায়না মরে যেতে। কিন্তু রাইকে বলে এসেছে নিজের ভালো না হলে সে কারোর ভালো হতে দেবে না। তবে কি এবার ঘুমের ওষুধ খেয়ে রাইয়ের বিয়ে ভাঙার চাল চলবে নীলু! কি হতে চলেছে রাইয়ের বিয়েতে, জানতে হলে দেখতে হবে মিঠিঝোরা ধারাবাহিকটি (Mithijhora new episode)

RELATED Articles