কমিউনিস্টরা চীনা প্রেমী, আর গণশক্তি তাদের প্রধান তাঁবেদার এমনই দাবি বিজেপির। তাই আজ বামেদের চীনা-প্রীতির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির রাজ্য মহিলা মোর্চার আন্দোলনে সভাপতি অগ্নিমিত্রা পল সহ শতাধিক মহিলা কার্যকর্তাদের বিনা প্ররোচনায় বলপূর্বক জোড়া গির্জা অঞ্চল থেকে গ্রেফতার করার অভিযোগ কলকাতা পুলিশের বিরুদ্ধে।

মূলত বামেদের মুখপত্র গণশক্তিতে লেখা কিছু বিষয় নিয়ে বেশ কয়েকদিন ধরেই ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। আজকের এই কর্মসূচি তারই অঙ্গ ছিল। এই বিষয়ে বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল-এর বক্তব্য গণতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে। কথা বলার অধিকার খর্ব করা হচ্ছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী মুখের কথা ও কাজ এক নয়। তাঁর আরও অভিযোগ মেয়েদের উপর অত্যাচার করে গ্রেফতার করা হয়েছে। তাঁদের চুলের মুঠি ধরে টানা হয়েছে। শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক সমাজে এটা কি ধরণের ভদ্রতা? তিনি বলেন গণশক্তি চিরকাল চীনের দালালি করে এসেছে। দেশে থেকে দেশদ্রোহিতার করছে। ভারতের পাশে না দাঁড়িয়ে চীনের সমর্থনে পাশে দাঁড়িয়েছে।

আজ আমরা কোনও অংশে কম নেই। তাই সীমান্তে ভারতীয় সেনারা যোগ্য জবাব দেবে। শহিদদের আত্ম বলিদান ব্যর্থ হবে না। তিনি বলেন রাজ্য সরকার কার্যত গণশক্তিকেই সমর্থন করেছে। মুখ্যমন্ত্রী যতই বলুন প্রধানমন্ত্রীর পাশে আছি ওটা শুধুমাত্রই ওঁর মুখের কথা।

তাঁর আরও বক্তব্য মুখ্যমন্ত্রীর পুলিশ নাটক করছে। আমরা কিন্তু নাটক করতে আসিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি আরও বলেন পুরুষদের প্রয়োজন নেই, ৯ মাস বাকি আছে আমাদের মহিলারা মুখ্যমন্ত্রীকে তাঁদের শক্তি দেখিয়ে দেবে।

পাশাপাশি দেশবাসীর উদ্দেশ্যে রাজ্য বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল বলেন আমরা ২০ জন ভারত মাতার বীর সেনানীকে হারিয়েছি, এই বলিদান বিফলে যেতে দেবেন না তারা। চীনের সব দ্রব্য বয়কট করুন। জিনিস দেখে কিনুন। চীনা পণ্য কেনা বন্ধ করুন। এমনই অনুরোধ করলেন অগ্নিমিত্রা পল।






