নিউটাউনে আবার করোনা হানা। করোনা কোপে এবার অ্যাম্বুলেন্স-অ্যাসিস্ট্যান্ট। সূত্রের খবর, করোনা পজেটিভ ওই মহিলা এই মুহূর্তে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। রোগী দেওয়া-নেওয়া করতে গিয়েই তিনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা এবং আক্রান্তের সংস্পর্শে আরও কারা কারা এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
নিউটাউন থানা এলাকার সুলিংগুড়ি দক্ষিণ পাড়ার ওই মহিলা ১০২ নাম্বারের অ্যাম্বুলেন্সের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি অসুস্থ বোধ করেন, করোনার উপসর্গ দেখা দেয়। এরপরই তাঁর লালারস নমুনা পরীক্ষার জন্য় পাঠানো হয়। রিপোর্ট করোনা পজিটিভ আসে। দ্রুত ওই মহিলাকে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি করা হয়, এরপরেই নিউ টাউন থানার পুলিশের পক্ষ থেকে গোটা এলাকা সিল করে দেওয়া হয়েছে। রোগী দেওয়া-নেওয়া করতে গিয়েই তিনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । আক্রান্তের সংস্পর্শে আরও যারা যারা এসেছেন, তাদের চিহ্নিত করে তালিকা বানানো হচ্ছে। তাদেরকেও কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে।





