আগামীকাল রাজ্যে চতুর্থ দফার ভোট। এর আগে আজ ফের রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ঠাসা কর্মসূচী রয়েছে তাঁর। এদিন মমতার গড় ভবানীপুরে রোড শো করেন তিনি। এরপর মধ্যাহ্নভোজন সারেন বিজেপির প্রবীণ দলীয় কর্মীর বাড়িতে।
এদিন রাজ্যে প্রচারে এসে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন অমিত শাহ। এই ইস্তেহারে তিনি জানান, কলকাতাকে ‘সিটি অফ ফিউচার’-এ পরিণত করা হবে। একথা এর আগেও বিজেপির ব্রিগেডে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবার অমিত শাহ বলেন, কলকাতাকে ‘সিটি অফ ফিউচার’এ পরিণত করতে ২২ হাজার কোটি টাকার কলকাতা ডেভলপমেন্ট ফান্ড গঠন করা হবে।
আরও পড়ুন- রুদ্রনীলের উপর হামলা, ব্যানার ছেঁড়ার অভিযোগ, বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র চেতলা
তিনি আরও বলেন, কলকাতাকেই করা হবে দেশের দ্বিতীয় আর্থিক রাজধানী। তাছাড়া, কলকাতা স্টক এক্সচেঞ্জকে পুনর্জীবিত করার অঙ্গীকারও নেওয়া হয়েছে বিজেপির এই ইস্তেহারে। শুধু তাই-ই নয়, আইটি সেক্টরের উন্নতির জন্য কলকাতায় বিনিয়োগ করা হবে ৩০০ কোটি টাকা, এমনটাও জানান অমিত শাহ। এরই সঙ্গে তিনি বলেন, ১৫০০ কোটি টাকায় কলকাতায় স্বচ্ছ ফান্ড তৈরি হবে, কলকাতার প্রত্যেক রাস্তায় বসবে সিসিটিভি।
এদিন একগুচ্ছ ইস্তেহার নিয়ে রাজ্যে প্রচারে নামেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন মধ্যাহ্নভোজনের পর জগদ্দলে রোড সভা রয়েছে তাঁর। এরপর সন্ধ্যেবেলা মধ্যমগ্রামেও রোড শো করতে পারেন তিন, এমনটাই জানা গিয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার