অবশেষে করোনামুক্ত হলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক এবং প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। আজ দুপুর বেলা কলকাতার বি পি পোদ্দার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ডঃ অনুপম হাজরা। করোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি নিজের বাড়িতে ফিরেছেন আজকে।
তিনি নিজেই ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং সুস্থভাবে বাড়ি ফিরছেন। যেভাবে হাসপাতালে ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তার খেয়াল রেখে ছিলেন এবং নিরন্তর চিকিৎসা পরিষেবা দিয়েছেন তার জন্য তাদের তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং এই কদিন যারা তার পাশে থেকেছেন এবং সুস্থতা কামনা করেছেন সেই সকল বন্ধুবান্ধব, ভক্ত, দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।
গত ২রা অক্টোবর করোনার কবলে পড়েন এই জনপ্রিয় বিজেপি নেতা। এর পরে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে এতদিন পর্যন্ত ছিলেন। গতকালই তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে হাসপাতালের চিকিৎসক, নার্স, হাউসকিপিং স্টাফ ডায়েটেশিয়ান সহ প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন এবং তাদের সঙ্গে ছবি তুলে ফটো দিয়েছিলেন। সেই পোষ্টটি সকলেরই নজর কেড়েছিল। যেভাবে তিনি সবাইকে আলাদা করে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন তাতে তার মহানুভবতার দিকটি প্রকাশ পেল বলে বলছেন অনেকেই।এছাড়াও হাসপাতালে ভর্তি থাকা কালীন তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পোস্ট করতেন।
আজ করোনা কে হারিয়ে সগর্বে বাড়ি ফিরছেন এই বিজেপি নেতা। আর কিছুদিন পরেই তাকে ফের লড়াইয়ের ময়দানে নামতে দেখা যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।





