বাংলায় হিন্দি গানের রাজত্ব, রেড এফএমের অফিসে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ

বাংলায় এখন রমরমিয়ে চলছে রেডিও স্টেশনগুলোর রাজত্ব। অথচ বাংলার বুকে দাঁড়িয়ে তাদের নাকি বাংলা গান বাজানোতে চরম আপত্তি। ২০১১-র আদমশুমারি অনুযায়ী রাজ্যের ৮৬% মানুষই বাঙালী। যে রাজ্যে মানুষের ভাষা বাংলা, সংস্কৃতি বাংলা, সে রাজ্যে এফএম স্টেশনগুলোর কর্মকর্তারা বাংলা গান বাজাতে মোটেও উৎসাহী নয়। যার ফলে কতশত বাঙালী শিল্পী এখন হারিয়ে যেতে বসেছে। কারণ শুধু ইন্টারনেট ছাড়া তাদের গানের আর কোনো প্রচার হচ্ছে না। আর এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই আমাদের বাংলা সংস্কৃতি অবলুপ্ত হয়ে যাবে।

বাংলায় হিন্দি গানের রাজত্ব, রেড এফএমের অফিসে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ

বাংলার বুকে হিন্দি সাম্রাজ্যবাদীদের দৌরাত্মকে লাগাম দিতে বারবারই এগিয়ে এসেছে বাংলা পক্ষ। এবারও বাংলার স্বার্থে ও বাঙালীর স্বার্থে বাংলা সঙ্গীতকে ঘরে ঘরে পৌঁছে দিতে এগিয়ে এল বাংলাপক্ষ। কাল পশ্চিম বধর্মানের বাংলা পক্ষের সদস্যরা আসানসোলের Red FM এর অফিসে গিয়ে হিন্দি গান বাজানোর সিদ্ধান্তের চরম বিরোধিতা করেন।

বাংলায় হিন্দি গানের রাজত্ব, রেড এফএমের অফিসে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ

বাংলাপক্ষের বক্তব্য, “বাংলায় কি গান বাজানো হবে আর কি হবে না, তা দিল্লিতে বসে Red FM এর অবাঙালী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করতে পারে না। এমনকি আমরা এও জানতে পেরেছি Red FM কতৃপক্ষ তরফে নাকি বাংলা গান বাজাতে নিষেধও করা হয়েছে। এই নির্দেশে আমরা কার্যত অবাক। কিভাবে তাঁরা বাংলার মাটিতে ব্যবসা করে বাংলার শিল্পীদের বঞ্চিত করতে পারে? এবার এর বিরুদ্ধে মানুষ আর চুপ করে থাকবে না। আমরা এর চরম প্রতিবাদ করছি।”

বাংলাপক্ষের তরফে দুটি দাবিও রাখা হয়েছে।

১. প্রতিদিন নিয়মিত সময় ধরে বাংলা গান বাজাতে হবে।
২. বাংলা সিনেমা, বাংলা ব্যান্ড, বাংলার নতুন শিল্পীদের মৌলিক গান বাংলার মানুষদের শোনার সুযোগ করে দিতে হবে।

বাংলা পক্ষের তরফে Red FM কতৃপক্ষকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, বাংলা পক্ষের এই দাবি মানা না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই বঞ্চনা আর সহ্য করবে না বাঙালী।

RELATED Articles

Leave a Comment