সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডের যে কয়েকজন বড় মুখের দিকে আঙুল তুলে ছিলেন সুশান্ত অনুরাগীরা তার মধ্যে অন্যতম হলেন পরিচালক প্রযোজক মহেশ ভাট। সোমবার সান্তাক্রুজ থানায় সুশান্তের অস্বাভাবিক মৃত্যু তদন্তে মহেশ ভাটের বয়ান রেকর্ড করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে যে, মহেশ জানিয়েছেন যে, তিনি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে কখনোই বলেননি সুশান্তকে ছেড়ে আসতে।
সূত্র মারফত জানা গিয়েছে, পরিচালক দাবি করেছেন, সুশান্তর সঙ্গে তাঁর দু’বার দেখা হয়েছিল। কিন্তু তিনি রিয়া ও সুশান্তের সম্পর্ক নিয়ে কখনোই কোনো মন্তব্য করেননি! এছাড়াও মহেশ নাকি বলেছেন যে, “আমি কখনোই স্বজনপোষণ কে সমর্থন করি না। আমি অনেক নতুন প্রতিভাকেও প্ল্যাটফর্ম দিয়েছি। আমার সঙ্গে সুশান্তের ব্যক্তিগতভাবে দুবার দেখা হয়েছিল। একবার ২০১৮ সালে আমার বইয়ের বিষয়ে, আরেকবার ২০২০ সালে। “
https://twitter.com/MaheshNBhatt/status/1287547202756255744?s=20
সোমবার বিকালে তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সান্তাক্রুজ থানায় হাজির হন। সেদিন সকালে তিনি লেখেন, “মানুষ চোখের পলকের জন্য এখানে আসে। মৃত্যু আসলে সব গৌরব মুহূর্তে বিলুপ্ত হয়। মরণশীলতাকে মেনে নিতে হবে।” তার এই টুইট নিয়ে জল্পনা ছড়িয়েছে সকলের মধ্যে। তবে কি মহেশ ভাট ঘুরিয়ে বলতে চাইছেন যে সুশান্তের মৃত্যুকে মেনে নিতে হবে? সুশান্তের অনুরাগীরা এই প্রশ্ন তুলছেন যে, কেন মেনে নেব আমরা তাহলে কি এরমধ্যে সত্যিই কোনো ষড়যন্ত্র আছে?
I have come a long way. Where? I just don't know where? pic.twitter.com/WB3ibgsFp9
— Mahesh Bhatt (@MaheshNBhatt) July 28, 2020
আবার মঙ্গলবার সকালে মহেশ ট্যুইট করেন, ‘অনেকটা পথ হেঁটে এখানে পৌঁছেছি। কোথায় পৌঁছেছি জানি না।’ সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যুর পরেই কঙ্গনা রানাওয়াত, শেখর কাপুর, সোনু নিগম, এ.আর রহমান সহ বলিউডের বিভিন্ন পেশার পরিচিত ও প্রতিষ্ঠিত মানুষজন অভিযোগ করতে শুরু করেন যে বলিউডের স্বজনপোষণ বিতর্কের জন্য ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সুশান্তকে। মৃত্যুর আগে বিগত ছয় মাসে সুশান্তর হাত থেকে নাকি সাতটি ছবির কাজ বেরিয়ে গিয়েছিল। বলিউডের কোন বড় প্রোডাকশন হাউজের ডাক পাচ্ছিলেন না সুশান্ত এরকম অভিযোগ উঠেছে।
সূত্র মারফত জানা গিয়েছে, এই প্রসঙ্গে মহেশ ভাট বলেছেন যে, ‘সড়ক ২’ ছবিতে মুখ্য চরিত্রের জন্য কোনদিনও সুশান্তকে ভাবা হয়নি। বরং সুশান্তই মহেশ ভট্টের ছবিতে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু নানা কারণে সুশান্তকে কাস্ট করা সম্ভব হয়নি।
‘সড়ক-২’ ছবির মধ্যে দিয়ে প্রায় ২১ বছর বাদে পরিচালনায় ফিরেছেন মহেশ ভট্ট।ছবির মুখ্য চরিত্রে রয়েছেন মেয়ে আলিয়া ও আদিত্য রায় কপুর। এই ছবির স্টারকাস্ট দেখে বোঝা যাচ্ছে যে কেন সুশান্তের অনুরাগীরা এতটা ক্ষিপ্ত মহেশ ভাটের উপর।





