রাজ্যে তৃতীয় দফার ভোটে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী।

ইতিমধ্যেই রাজ্যে প্রথম এবং দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। দুই দফার ভোটেই দেখা গিয়েছে বিশৃঙ্খলা। প্রথম দফার ভোটে যেমন উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহার জেলার দিনহাটার কিছু এলাকা তেমনি দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠেছিল চোপড়ার ১৮০ নম্বর বুথ৷ এইসব ঘটনার পরই অবশেষে তৃতীয় দফার ভোটে সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী দেওয়া হচ্ছে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুন – ভারত ছাড়ার নির্দেশ রাণী রাসমনি খ্যাত এই অভিনেতাকে।

গত পঞ্চায়েত ভোটে তিক্ত অভিজ্ঞতার পর এবারের লোকসভা নির্বাচনে বারবারই কেন্দ্রীয় বাহিনী চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন সরকারি ভোট কর্মী সহ বিরোধী দলের নেতারা। কিন্তু প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে সমস্ত বুথে মেলেনি কেন্দ্রীয় বাহিনী। ফলস্বরূপ নানান স্থানেই ছড়ায় উত্তেজনা৷ কাল দ্বিতীয় দফার ভোটে চোপড়াতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাস্তাও অবরোধ করে সাধারণ ভোটাররা। এরপরই আজ নির্বাচন কমিশন সূত্রে খবর মেলে যে তৃতীয় দফার ভোটের সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন – কেন্দ্রীয় বাহিনী চেয়ে রায়গঞ্জে বিক্ষোভ ভোটারদের। পুলিশের সঙ্গে বচসা।

পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট হতে চলেছে বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই পাঁচটি আসনে। এই পাঁচটি আসনের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে নিয়োগ করা হচ্ছে মোট ৩২৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ স্থানীয়দের আস্থা যে, কেন্দ্রীয় বাহিনী দেওয়াতে এবারে নির্বিঘ্নেই ভোট দিতে পারবেন তারা। বলা বাহুল্য নির্বাচন কমিশনের এই পদক্ষেপে খুশি সরকারি ভোট কর্মীগণও৷

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment