১০ই সেপ্টেম্বর বারকোড প্রকাশ, টাইম স্লট বুক করলে মিলবে ই-পাস, নয়া পরিকাঠামোয় যাত্রা শুরু কলকাতা মেট্রোর

সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করছে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail)। যাত্রীদের সুবিধার্থে এবার মেট্রোরেলের ই-পাস (E-pass) দেওয়ার জন্য বিশেষ বারকোড (Barcode) এর ব্যবস্থা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রীদের এর সুবিধা পেতে গেলে মেট্রো রেলের নিজস্ব অ্যাপটি (Metro Rail app) ডাউনলোড করতে হবে, যা পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের আইওএস স্টোরে।

এই নির্দিষ্ট বারকোড দিয়েও অ্যাপটি ডাউনলোড করা যাবে। মেট্রো পরিষেবা চালু হওয়ার পর বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে এবং মেট্রো রেলওয়ে কলকাতার বিজ্ঞাপনেই বারকোড দিয়ে দেওয়া হবে। ১০ই সেপ্টেম্বর থেকে বিভিন্ন জায়গায় বারকোড প্রকাশ হওয়া শুরু হবে। সেখান থেকে স্ক্যান করে নিলেই সরাসরি অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে।

গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাইলে আপনাকে ক্লিক করতে হবে নিম্নলিখিত লিংকে:
https://play.google.com/store/apps/details?id=com.mtpsk.metrorailwaykolkata লিঙ্কে।

অ্যাপটি ডাউনলোড করার পর কী করতে হবে?

প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের নাম, পরিচয় এবং স্মার্ট কার্ড নম্বর দিতে হবে। সেই সঙ্গে আপনি যে স্টেশন থেকে উঠবেন এবং যে স্টেশনে নামবেন তার নাম দিতে হবে। কোন সময় যাবেন সেটা উল্লেখ করতে হবে। সেই অনুযায়ী আপনার যাত্রার স্লট ধার্য করা হবে। এই বুকিং করার সময় ধরা হয়েছে ১ ঘন্টা। এর পর স্ক্রিনে ভেসে উঠবে মেট্রো রেল যাত্রার পাস, যা ডাউনলোডও করা যাবে।

দেখা গেল আপনি যে সময়ে বুক করতে চাইছেন সেই সময়ই একই গন্তব্যস্থলে একই স্টেশন থেকে একই সময়ে অন্য যাত্রী বুকিং করেছেন। এইভাবে অতিরিক্ত যাত্রী সমাগম হলে আপনাকে অন্য সময় স্লট হিসাবে দেবে এই অ্যাপ।

ফলে একদম নতুন এবং অভিনব উপায়ে এবার মেট্রোরেল সফরের সম্মুখীন হতে চলেছেন নগরবাসী।

RELATED Articles

Leave a Comment