ফের বোমাতঙ্ক কলকাতায়। রবিবার ছুটির দিনে সকাল সকাল কলকাতার রাস্তা থেকে উদ্ধার হল টাইম বোমা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাটি জলের বালতিতে ডুবিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
কী ঘটেছে ঘটনাটি?
জানা গিয়েছে, প্রতিদিনের মতো রবিবার সকালেও রাস্তা ঝাঁট দিচ্ছিলেন কলকাতা পুরসভার সাফাই কর্মীরা। হরিদেবপুরের ব্যানার্জী পাড়ায় বকুলতলায় ভ্যাটের কাছে কিছু একটা সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন তারা। কাছে যেতেই দেখতে পান ব্যাটারি ও তারযুক্ত বোমা পড়ে রয়েছে। এর সঙ্গে জড়ানো রয়েছে সুতলি। এরপরই ওই বস্তুটিকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়ায়। ওই এলাকায় তুমুল চাঞ্চল্য তৈরি হয়।
তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হরিদেবপুর থানার পুলিশ। তারা বোমাটিকে উদ্ধার করে জলের বালতিতে ডুবিয়ে দেন। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তারা এসে পরীক্ষা করে জানাবেন যে উদ্ধার হওয়া জিনিসটি আদৌ বোমা নাকি অন্য কিছু।
প্রসঙ্গত, কিছুদিন আগেও এই হরিদেবপুর থেকেই উদ্ধার হয়েছিল বোমা। বারবার এই এলাকা থেকে বোমা উদ্ধার হওয়ায় প্রবল আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। খাস কলকাতায় কেন বারবার বোমা উদ্ধার হচ্ছে, কারা এসবের স্নহে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!