Heavy Rain Alert in South Bengal: বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের তান্ডবে সতর্কতা জারি করা হয়েছে। ঝড় বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আগামী দু-তিন ঘন্টা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বর্জ্রপাতের আশঙ্কা রয়েছে (Heavy Rain Alert in South Bengal)।
উত্তরবঙ্গে বিগত কিছুদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। সারাদিন ধরে বৃষ্টির পূর্বাভাস, আকাশ ঢেকে রয়েছে কালো মেঘে। পাহাড় ঢেকে ঘন কুয়াশায়। আবহাওয়া দপ্তরের তরফে জানা যাচ্ছে দুর্যোগের দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল, মঙ্গলবার অসম, মেঘালয়, সিকিম ও উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রবল বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে সিকিম, ভুটান, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যে। আরো চার পাঁচ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টির জন্য পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা থাকছে (Heavy Rain Alert in South Bengal)।
শিলিগুড়িতে সকাল থেকেই বৃষ্টি চলছে। জলমগ্ন হয়ে রয়েছে শিলিগুড়ির কিছু ওয়ার্ড। দিনভর বৃষ্টির পূর্বাভাসের মধ্যে সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ষায় আরও মোহময়ী হয়ে উঠেছে দার্জিলিং। কুয়াশায় ঢেকে রয়েছে পাহাড়। দার্জিলিং এর তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে।
কালিম্পং শহর রয়েছে মেঘাচ্ছন্ন। ফের বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। তাপমাত্রা নেমেছে অনেকটাই। জলপাইগুড়িতে মেঘাচ্ছন্ন আকাশ। আর কিছুক্ষণের মধ্যেই ফের বৃষ্টি নামবে সেখানে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রির ঘরে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যেই পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ করা হয়েছে। তাই এখন ডুয়ার্সে পর্যটকদের আনাগোনা বন্ধ রয়েছে।
মুষলধারে বৃষ্টি আলিপুরদুয়ারে। একাধিক এলাকা জলমগ্ন। আলিপুরদুয়ারে নামানো হয়েছে নৌকা। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির ঘরে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে আলিপুরদুয়ার এলাকায়। ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে কোচবিহারের কিছু এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বইবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এলাকার আকাশ পরিষ্কার। বৃষ্টি তেমন সম্ভাবনা নেই। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস (Heavy Rain Alert in South Bengal)।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে। বৃষ্টির সাথে বইবে ঝড়ো হাওয়া (Heavy Rain Alert in South Bengal)। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ সোমবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে । সোমবারে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী। কলকাতার আকাশ মেঘলা তবে রোদ্দৌজ্বল থাকবে। রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনও । মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।





