কলকাতা ও বিধাননগরে কেন হু’ক্কা’বা’র বন্ধ করল পুরসভা? পুলিশ কমিশনারদের থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

পুরসভার তরফে কলকাতা ও বিধাননগরের সমস্ত হু’ক্কা’বা’র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে পুলিশকে। সেই নির্দেশে যাতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে, এমনই দাবী করেন রেস্তোরাঁ মালিকদের সংগঠন। মামলা করা হয় আদালতে। সেই মামলার শুনানিতেই বিচারপতি রাজশেখর মান্থা কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারদের কাছে রিপোর্ট তলব করলেন।

প্রথমে কলকাতা ও পরে বিধাননগর পুরসভার তরফে এলাকার সব হুক্কাবার বন্ধের নির্দেশ দেওয়া হয়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গত ডিসেম্বরে বলেছিলেন, “শহরের সব রেস্তোরাঁর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি যাতে হু’ক্কা’বা’র বন্ধ করে”। এর পাশাপাশি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ফিরহাদ। পরবর্তীতে বিধাননগর পুরসভাও সেই একই পথে হাঁটে।

পুরসভার নির্দেশের পরই ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রেস্টুরেন্টের তরফ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। মামলাকারীদের বক্তব্য ছিল, ২০০৩ সালে ‘কেন্দ্রীয় টোব্যাকো আইন’ মেনে বার চালানো হয়। তাই পুলিশ ও পুরসভা কীভাবে হু’ক্কা’বা’র বন্ধ করতে পারে।

মামলাকারীরা আরও জানা যে হু’ক্কায় ভেষজ তামাক ব্যবহার করা হয়। পুরসভা যদি এই সিদ্ধান্ত বদল না করে, তাহলে প্রচুর রেস্তোরাঁ ক্ষতির মুখে পড়বে। সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট আগামী মঙ্গলবারের মধ্যে পুলিশ কমিশনারদের থেকে রিপোর্ট তলব করল।

RELATED Articles