চিটফান্ড কাণ্ডে এবার পার্থ চট্টোপাধ্যায়কে নোটিশ সিবিআইয়ের, ডাকা হল জেরার জন্য

বঙ্গে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত। ভোট আসতেই তৎপর হয়ে গিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। এবার কেন্দ্রীয় সংস্থার নজরে মমতার আরও এক মন্ত্রী। কেন্দ্রীয় সূত্রের তরফে জানা গিয়েছে, আইকোর চিটফান্ড কাণ্ডের অভিযোগে জেরার জন্য সিবিআইয়ের তরফে ডেকে পাঠানো হয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আগামী সপ্তাহের মধ্যে জেরার জন্য ডেকে পাঠানোপ হয়েছে তাঁকে।

বলা বাহুল্য, ২০১৪ সাল থেকেই চলছে এই চিটফান্ড মামলার তদন্ত। এর আগেও শিল্পমন্ত্রী থাকাকালীন পার্থ সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছিলেন। এখনও পর্যন্ত এই বিষয়ে সিবিআই কর্তারা কোনও মন্তব্য করেননি। তবে নির্বাচনের আগে এই তলবের জন্য তৃণমূল অভিযোগ আনতে পারে কেন্দ্রীয় সরকারের উপর। সেই সঙ্গে এদিন মদন মিত্রকেও চিটফান্ড কাণ্ডে নোটিশ পাঠিয়েছে সিবিআই।

RELATED Articles