রাজ্যে আইপিএস অফিসারদের বড়সড় রদবদল। রাজ্য জুড়ে বর্ষশেষের রাতের আগেই ৫৮ জন আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিকে বদল করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে।
এই ৫৮ জন আইপিএস আধিকারিকদের মধ্যে গুরুত্বপূর্ণ অফিসাররা তালিকায় রয়েছেন সঞ্জয় সিং, রাজিব মিশ্রা, বাস্তব বৈদ্য, সুখেশ জৈন, অখিলেশ চতুর্বেদী, প্রবীণ ত্রিপাঠি, অজয় প্রসাদ, ভারত লাল মিনা, ডিপি সিং, রাজেশ কুমার যাদব, তন্ময় রায়চৌধুরী, অমিত জাভালজি রয়েছেন। সঞ্জয় সিংকে এডিজি দক্ষিণবঙ্গ থেকে এডিজি পশ্চিমাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। আইজি পশ্চিমাঞ্চল রাজিব মিশ্রাকে আনা হয়েছে আইজি দক্ষিণবঙ্গ হিসাবে। বাস্তব বৈদ্যকে আইজি মুর্শিদাবাদ রেঞ্জ থেকে পাঠানো হয়েছে আইজি সিআইডি হিসাবে। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি সুকেশ জৈনকে আসানসোল-দুর্গাপুর পুলিশের কমিশনার পদে আনা হয়েছে। কলকাতা সশস্ত্র বাহিনীর যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে পাঠানো হয়েছে। ডিআইজি সিআইডি স্পেশাল মিতেশ জৈনকে সিআইডির সাইবার ক্রাইম শাখার ডিআইজি। অজয় প্রসাদকে ডিসি সাউথ ইস্ট থেকে করা হয়েছে ডিসি ইএসডি। বর্ধমান রেঞ্জের ডিআইজি ভরত লাল মিনার পদোন্নতি হয়ে আইজি বর্ধমান করা হয়েছে। ডিপি সিংকে দুর্গাপুর-আসানসোলের কমিশনার থেকে কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার করা হয়েছে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বেশকিছু পরিবর্তন করা হয়েছে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার