Covid19 Crisis: করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি করা হল বেহালার এক বৃদ্ধাকে

করোনা সন্দেহে এবার হাসপাতালে ভর্তি করা হল বেহালার পর্ণশ্রীর বাসিন্দা এক বৃদ্ধাকে। সম্প্রতি ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়লে তিনি করোনায় আক্রান্ত বলে দাবি করেন স্থানীয়রা। তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে বলে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। তারপর পুলিশের তৎপরতায় বৃদ্ধাকে ভর্তি করা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে তাঁর বাড়িটি।

সংক্রমণের আশঙ্কায় বৃদ্ধার পরিবারের ৫ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে রাজারহাটের কোয়ারেন্টিন সেন্টারে। তবে সত্যিই বৃদ্ধা করোনায় আক্রান্ত কিনা বা তাঁর অসুস্থতা করোনার কারণেই কিনা তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। কারণ ওই বৃদ্ধার কোভিড-১৯ টেস্ট-এর রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এলাকাবাসীরা জানান, সপ্তাহ খানেক আগে বেঙ্গালুরু থেকে ফেরেন ওই বৃদ্ধা। ফলে তাঁর করোনায় সংক্রমিত হওয়ার আশঙ্কা প্রবল বলেই মনে করেছেন তারা এবং এই কারণেই থানায় খবর পাঠিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর