Covid19 Crisis: লকডাউনের ফলে স্ত্রী-কে দেখতে না পেয়ে অবসাদে আত্মঘাতী যুবক

করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতায় দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই কারণেই এক ব্যক্তির স্ত্রী ছিলেন তাঁর বাপের বাড়িতে। কিন্তু এটিই হল স্বামীর জন্য কাল। কারণ লকডাউনের মাঝে দীর্ঘদিন স্ত্রী-কে দেখতে না পাওয়ায় অবসাদে আত্মঘাতী হলেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে দিল্লির রাধা কুন্ড এলাকায়।

পুলিশ সূত্রে খবর, রাকেশ সোনি নামে বছর ৩২-এর ওই যুবক স্ত্রীর সঙ্গে দিল্লির রাধা কুন্ড এলাকায় বসবাস করতেন। লকডাউন শুরু হওয়ার আগে বাপের বাড়িতে চলে যান তাঁর স্ত্রী। এরপর লকডাউন ঘোষণা হলে স্বভাবতই যানবাহন না পাওয়ায় সেখানে আটকে পড়েন তিনি।

সংশ্লিষ্ট থানার ইনস্পেক্টর আলোক রাও জানান, দীর্ঘদিন স্ত্রীকে দেখতে না পেয়ে সিলিং থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। ঘটনায় তদন্ত শুরু হয়েছে পুলিশ প্রশাসন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর