করোনা পরিস্থিতিতে ৪০০টি অভুক্ত পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ বাংলা পক্ষ-র

করোনার করাল ছায়া এখন ছড়িয়েছে রাজ্যের প্রতিটি কোণে কোণে। শহর থেকে গ্রাম, গলি থেকে রাজপথ সবাই এখন মারণ ভাইরাসের কবলে। কিন্তু মানুষের ভয় কি শুধুই ভাইরাস নাকি তার থেকেও বেশি রয়েছে ক্ষুধার জ্বালা?

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লক এলাকায় সুবর্ণরেখা নদীর তীরে শাল-সেগুনের জঙ্গলে ঢাকা গ্রামগুলিতে অন্তঃত পক্ষে ৪০০টি লোধা-শবর পরিবারের বসবাস৷ এমনিতে সংক্রমন রোধে এখন সারা দেশজুড়ে লকডাউনের মরসুম চলছে। কিন্তু তারা তো সারা জীবনই লোকচক্ষুর আড়ালে আইসোলেশনেই থাকে৷ রাজ্য সরকার নতুন জঙ্গলমহল সেতু তৈরী করে দেওয়ার পর তাদের জীবনে ধীরে ধীরে সভ্যতার আলো প্রবেশের পথ পায়৷ কিন্তু বর্তমানে আবার তারা অন্ধকারে ডুবে যাচ্ছে। জঙ্গলের কাঠ , কেন্দুপাতা বিক্রি এখন বন্ধ৷ তাই কায়িক পরিশ্রমের সুযোগও নেই। আবার বিক্রি বাটা না হওয়ায় বাড়িতে দু-টাকা রোজগারও নেই, সরকারি ত্রাণ এখনও পৌঁছে ওঠেনি ওড়িশার সীমান্তবর্তী এই জঙ্গলের ভিতরের গ্রামগুলিতে৷ উনুনে তাদের হাঁড়ি চড়েনি গত কয়েকদিন৷ পেটের জ্বালা যেন সারা শরীর মনকে সংক্রামিত করে দিচ্ছে তাদের।

এহেন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলা পক্ষ। আর্থিক সামর্থ্য নেই, তবুও বাংলাপক্ষের সহযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে৷ ঝাড়গ্রাম জেলা বাংলা পক্ষ-র কর্ণধার সুনিপম মহাকুলের নেতৃত্বে ও এলাকার দুই বিশিষ্ট বাংলা পক্ষ অনুরাগী শ্রী সত্যকাম পট্টনায়ক ও শ্রী বিপ্লব পাত্রের পৃষ্ঠপোষকতায় ৫৬টি লোধা-শবর পরিবারের হাতে সামান্য ত্রাণ সামগ্রী যেমন, চাল-ডাল-আলু-সয়াবিন-তেল-মশলা ও হাতধোয়ার জন্য সাবান তুলে দিতে পেরেছেন তাঁরা। কিন্তু এটাতো মাত্র যৎসামান্য। এখনও জঙ্গলের ভিতর প্রায় ৪০০ পরিবার জীবন সংগ্রামের লড়াই লড়ছে। যাদের কাছে অতি দ্রুত ত্রাণ পৌঁছে দেবার লক্ষ্যে ব্রতী হয়েছেন বাংলা পক্ষ-র সহযোদ্ধারা।

তাঁরা প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে অনুরোধ করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তাঁরা বলেছেন, ‘আপনাদের আশীর্বাদ ছাড়া এই কাজটি করা সম্ভব হবে না৷ তাই সকলের কাছে বিশেষভাবে অনুরোধ, সামান্য কিছু সাহায্য নিয়ে আমাদের সঙ্গে এগিয়ে আসুন। কোনো মানুষ যেন অভুক্ত না থেকে, সেটা সুনিশ্চিত করার জন্য বাংলা পক্ষ লড়ছে, লড়বে৷’

বাংলার এই গ্রামের জনজাতি যেন করোনার ছায়ায় হারিয়ে না যায় তাই আমাদের কর্তব্য ভূমিপুত্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো। নীচে সবিস্তারে দেওয়া হলো বাংলাপক্ষ-র দায়িত্বপ্রাপ্ত এক সহযোদ্ধার ব্যাংকের বিবরণ। আপনাদের নূন্যতম সাহায্যটুকু তাদের দিকে এগিয়ে দিন।

একাউন্ট –
নাম- Utpal Das
A/C -32730967106
IFSC -SBIN0012426

ফোন পে অথবা ইপিআই করুন – 9903161834

(বাংলাপক্ষকে অনুদান করতে সরাসরি যোগাযোগ করুন উপরের নম্বরে। অনুদান সংগ্রহের ব্যাপারে খবর২৪x৭ কোনভাবে জড়িত নয়।)

RELATED Articles

Leave a Comment