রাজনীতির ময়দান সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নানা কারণে। বিশেষ করে বড় কর্মসূচির আগে রাজনৈতিক দলগুলির প্রচারপত্র বা সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়েও অনেক সময় তৈরি হয় বিতর্ক। এবারও তার ব্যতিক্রম হল না। সেপ্টেম্বর মাসে আসন্ন ব্রিগেডের ডাককে ঘিরে সিপিআইএমের একটি পোস্টকে ঘিরেই এখন চর্চার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে।
পোস্টটি করা হয়েছে সিপিআইএমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ১৪ই সেপ্টেম্বর ব্রিগেডে মেয়েদের জমায়েত হবে। এই বার্তাকে সামনে রেখেই দেওয়া হয়েছে একটি ছবি। ছবিতে প্রথমে দেখা যাচ্ছে একজন তরুণীকে। কিন্তু এর পিছনে থাকা আরেকজনকে দেখে অনেকেই মনে করছেন, সেটি দেখতে একেবারেই একজন ছেলের মতো লাগছে শুধু তাইনয় তরুণীর পেছনের দিক থেকে একেবারে গায়ে পড়া অবস্থায় তাকে দেখা গেছে। আর সেখান থেকেই উঠছে প্রশ্ন এবং তৈরি হচ্ছে সমালোচনার ঝড়।
সামাজিক মাধ্যমে অনেকেই সরাসরি কটাক্ষ করেছেন পোস্টটি নিয়ে। কেউ লিখেছেন, “অফিসিয়াল পেজে এটাই কি ধরনের ছবি? এইজন্যই খিস্তি খাই? মেয়েটাকে কোন পজিশান করে দেওয়া হয়েছে?” অন্য একজনের মন্তব্য, “লেনিন শেখানোর অভিনব পদ্ধতি? নাকি এটা নতুন স্টাইল?” এসব মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান তৈরি করতে গিয়ে মেয়েদেরকেই অসম্মান করছে সিপিআইএম পার্টি—এই ধরনের কারণে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ সমর্থক থেকে শুরু করে বিরোধী মহল, সকলে মেতেছেন ট্রোল ও সমালোচনায়।
আরও পড়ুনঃ UPI New Rule: নতুন নিয়মে বদলে যাচ্ছে ইউপিআই ব্যবস্থা! এবার থেকে একবারে কত টাকা পাঠানো যাবে? নিয়ম না মানলেই হতে পারে বিপদ!
দলের উদ্দেশ্য ছিল প্রচার বাড়ানো। কিন্তু উল্টে তা হয়ে উঠেছে কটাক্ষের উপকরণ। এখন দেখার বিষয়, এই বিতর্কিত পোস্ট নিয়ে সিপিএমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা আসে কি না। তবে আপাতত সোশ্যাল মিডিয়ায় “ব্রিগেড চলো” প্রচারকে ছাপিয়ে গিয়েছে পোস্টের ছবিই।





