আবারও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমনের খবর পাওয়া গেল মেডিক্যাল কলেজ হাসপাতালে

দেশে সংক্রমনের হার এখনও বেড়েই চলেছে। সংক্রমন রুখতে প্রধানমন্ত্রী দেশজুড়ে লকডাউন ২.০ জারি করেছেন যার মেয়াদ ধার্য হয়েছে ৩রা মে অবধি। দেশকে করোনা সংক্রমন থেকে বাঁচাতে যে মানুষরা নিজের সব কিছু ভুলে ঝাঁপিয়ে পড়েছিল আজ তাদেরই সংক্রমনের খবর টিভির পর্দায় দেখা যাচ্ছে। যা প্রমান করছে দেশের চিকিৎসার পরিকাঠামো এবং চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল।

কলকাতার অনেকগুলি হাসপাতালে ইতিমধ্যে চিকিৎসক সংক্রমনের খবর পাওয়া গেছে। কিছুদিন আগে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনা সংক্রমনের খবর ছড়িয়েছিল। এবার আরও একবার সেখানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংক্রমনের খবর পাওয়া গেল।

বৃহস্পতিবার হাসপাতালের ৩ চিকিৎসক এবং ৪ সাফাই কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁদের বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত কর্মীরা সবাই এবং তিন চিকিৎসকের মধ্যে একজন হাসপাতালের এমসিএইচ বিল্ডিংয়ের মেডিসিন ওয়ার্ডে কর্মরত ছিলেন। ওই চিকিৎসক এবং সাফাইকর্মীরা মেডিসিন ওয়ার্ডে ভর্তি এক সংক্রামিত রোগীর সংস্পর্শে আসেন এবং সেখান থেকেই এই রোগ তাদের দেহে ছড়ায় বলে অনুমান করা হয়।

এর আগেও মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে কর্মরত থাকা চিকিৎসক, মেডিসিন বিভাগের এক চিকিৎসক এবং এক সহকরী ইঞ্জিনিয়ারের শরীরে কোভিড–১৯ এর উপস্থিতি ধরা পড়েছিল। প্রসূতি বিভাগে ভর্তি হয় এক রোগী এবং মেডিসিন বিভাগে ভর্তি হওয়া এক করোনা পজিটিভ প্রৌঢ়ার সংস্পর্শে এসে তারা আক্রান্ত হন। অন্যদিকে হাসপাতালের পূর্ত বিভাগের এক ইঞ্জিনিয়ারের থেকে আক্রান্ত হন তাঁর সহকারী। কয়েকজন রোগীও আক্রান্ত হয়েছেন তবে তাঁরা সবাই চিকিৎসাধীন।‌

RELATED Articles

Leave a Comment