কলকাতায় এসেছেন ছুটি কাটান, কোথাও যাওয়ার দরকার নেই, কেন্দ্রীয় দলকে কোনও তথ্য প্রদান করা হবেনা, অবস্থান স্পষ্ট করল রাজ্য।

বাংলায়, কেন্দ্রীয় প্রতিনিধি দল আসার ইস্তক চরম অসহযোগিতার মুখে পড়েছে তাঁরা। তাঁদের পশ্চিমবঙ্গ আগমনে রাজ্য ও কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছে৷ অবশেষে রাজ্য সরকারের সহযোগিতায় কলকাতায় কিছু জায়গার করোনা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রীয় দল৷ পাশাপাশি মুখ্য সচিব রাজীব সিনহার মতে, কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ ১২ নম্বরে। উত্তরবঙ্গের যে জেলাগুলি তারা দেখতে চেয়েছেন, সেখানে করোনা সংক্রমণের খবর নেই। তাহলে প্রশ্ন উঠেছে, পরিদর্শনের জন্য এই জায়গাগুলিকে বেছে নেওয়ার পিছনে কী কারণ লুকিয়ে আছে।

বৃহস্পতিবার মুখ্যসচিব বলেন, ‘মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতার একাধিক জায়গা তাদের ঘুরিয়ে দেখানো হয়েছে। নিউ টাউনের কোয়ারেন্টাইন সেন্টার, এম আর বাঙ্গুরের মত হাসপাতালেও যান কেন্দ্রীয় প্রতিনিধি দল৷ অপরদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সরকারকে যে তালিকা দিয়েছিল, সেই তালিকায় ছিল রাজ্যের বেশ কিছু হটস্পট এলাকা, করোনা হাসপাতাল, কয়েকটা মার্কেট৷ সূত্রের খবর, কেন্দ্রীয় দলটি যে সব হাসপাতালে যেতে চেয়েছিল তা হল, কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এমআর বাঙ্গুর হাসপাতাল ৷ এছাড়া হাওড়ার সত্যবালা আইডি, গোলাবাড়ির আইএলএস হাসপাতাল ও ডুমুরজলা স্টেডিয়ামের কোয়ারেন্টাইন সেন্টার৷ সল্টলেক আমরি হাসপাতাল, বারাসতের জিএনআরসি নার্সিংহোম, রাজারহাটের চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল ও হজ হাউসের কোয়ারেন্টাইন সেন্টার৷ এছাড়াও পাঁশকুড়ার বড় মা হাসপাতাল, তমলুক জেলা হাসপাতাল, হলদিয়া এসডি হাসপাতালের পাশাপাশি হলদিয়া লজিস্টিক কোয়ারেন্টাইন সেন্টার৷

মুখ‍্যসচিব আরও বলেন কেন্দ্রীয় দলের দাবি মতো, রাজ্যের স্বাস্থ্য সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সের ব্যবস্থাও করা হয়। এরপর, আর নতুন করে আমাদের কিছু করার নেই। তাই আর ফিল্ড ভিজিটেরও কোনও দরকার নেই। তবে, ওঁরা যদি এরপরেও থাকতে চান ছুটি কাটানোর জন্য সাতদিন কলকাতায় থেকে যেতে পারেন।’

RELATED Articles

Leave a Comment