Viral video: “এ যেন WWE ম্যাচ!” — দুই যুবকের মেট্রোয় মারপিটে তোলপাড় দিল্লি, ভাইরাল ভিডিওতে বিস্ফোরিত নেটদুনিয়া!

রাজধানীর ব্যস্ত জীবনে প্রতিদিনই যাতায়াতের অন্যতম ভরসা দিল্লি মেট্রো। অফিস টাইমে ঠাসা ভিড়ে এখানে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি নিত্যদিনের ঘটনা। তবে সম্প্রতি ঘটনায় ঘটলো আরও ভয়ঙ্কর এক কাণ্ড। সাধারণ দিনের যাত্রা হঠাৎই পরিণত হল রণক্ষেত্রে, দুই যুবকের বচসা মুহূর্তে গড়াল হাতাহাতিতে।

প্রথমে বসার আসন নিয়ে সামান্য কথাকাটাকাটি। তারপরই আচমকা রাগের মাথায় একে অপরের কলার ধরে মারপিট শুরু করেন দুই যুবক। সহযাত্রীদের চোখের সামনে শুরু হয় তুমুল ঘুষাঘুষি। কেউ চিৎকার করছেন, কেউ আবার মোবাইল বার করে ভিডিও তুলতে শুরু করেন।

ভিডিওতে দেখা গেছে, দুই যুবক ঘুরে ঘুরে একে অপরকে আঘাত করছেন, জামা ছিঁড়ে যাচ্ছে, এক সময় এক জন অপরজনকে মাটিতে ফেলে দেয়। উপস্থিত যাত্রীরা হতবাক। কেউ সাহস করে মাঝখানে পড়ছেন না, কেবল তাকিয়ে দেখছেন। অবশেষে কয়েক জন যাত্রী এগিয়ে এসে দু’জনকে আলাদা করেন, তবেই থামে সেই বিশৃঙ্খলা।

‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিও পোস্ট হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যেই লাখ লাখ ভিউ, কমেন্টের বন্যা। কেউ লিখেছেন, “দিল্লি মেট্রো এখন রিংয়ে পরিণত হয়েছে!” আরেকজনের মন্তব্য, “এ যেন WWE ম্যাচ!” অনেকে আবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মেট্রোর শৃঙ্খলা নষ্ট হচ্ছে প্রতিদিনই।

আরও পড়ুনঃ Kalipuja 2025 : দেবীর কৃপায় মিলবে চাকরি? দীপাবলিতে উপচে পড়ে ভক্তদের ঢল ‘সার্ভিস কালী’ মন্দিরে! মা কালীর অদ্ভুত নামের পেছনে কোন রহস্য লুকিয়ে আছে?

গত কয়েক বছরে দিল্লি মেট্রো নানা কারণে আলোচনায় এসেছে— কখনও স্বল্পবসনা তরুণীর যাত্রা, কখনও প্রকাশ্য স্নেহ প্রদর্শন, কখনও আসন নিয়ে বচসা। এবারও ব্যতিক্রম নয়। প্রশাসনের তরফে যদিও এখনো কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি, তবে এমন ঘটনা রাজধানীর মেট্রো যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles