Rail Disruption : সাত সকালে ট্রেনে হইচই! কামারকুণ্ডু–নালিকুলের মাঝে আচমকা বন্ধ লোকাল—প্যান্টোগ্রাফ ভেঙে হঠাৎ বিপত্তি! কিভাবে সামাল দিল রেলকর্তৃপক্ষ?

সকালের ব্যস্ত সময়ে আচমকাই থমকে গেল যাত্রীদের রোজকার জীবনযাত্রা। অফিসটাইমে যখন সবাই একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোন, ঠিক সেই সময়েই ঘটে গেল বিপত্তি। ট্রেনের কামরায় দাঁড়িয়ে থাকা মানুষজন প্রথমে কিছুই বুঝতে পারেননি—কেন থেমে গেল ট্রেন? ধীরে ধীরে অস্বস্তি বাড়তে থাকে, আর সেই অস্বস্তিই শেষ পর্যন্ত তৈরি করে বড়সড় যাত্রী ভোগান্তির ছবি।

আজ অর্থাৎ বুধবার সকালে তারকেশ্বর-হাওড়া লোকাল হঠাৎই মাঝপথে দাঁড়িয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিলেন সিগন্যালের সমস্যা কিংবা স্বাভাবিক কোনও রেল দেরি। কিন্তু যে কারণে এই বিপত্তি, তা একটু পরেই জানা যায়—ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে গেছে। ঘটনাটি ঘটে নালিকুল ও কামারকুণ্ডু স্টেশনের মাঝখানে, ৩৭৩১৪ ডাউন তারকেশ্বর-হাওড়া লোকালে। ভোরবেলা এতটা বড় সমস্যার কথা ভাবতেও পারেননি যাত্রীরা।

এরপর শুরু হয় আসল ভোগান্তি। আপ লাইনে ট্রেন ধীরে-সুস্থে চললেও ডাউন লাইন পুরোপুরি আটকে যায় প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ার ঘটনায়। প্রায় দু’ঘণ্টা নড়েনি ট্রেন। কামরার ভিতরে মানুষের অস্বস্তি বাড়তে থাকে—কেউ অফিসে দেরি হয়ে যাবে ভেবে চিন্তায়, কেউ আবার ঘরমুখো হয়ে অসহায়। অনেকেই ট্রেন থেকে নেমে রেললাইন ধরে হাঁটা শুরু করেন, যদিও তা যথেষ্ট ঝুঁকিপূর্ণ।

রেলকর্তারা অবশ্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। খবর পাওয়া মাত্রই রেলের কর্মীরা পৌঁছে যান ঘটনাস্থলে এবং দ্রুত মেরামতির কাজ শুরু করেন। প্যান্টোগ্রাফ ভেঙে গেলে স্বাভাবিকভাবেই পুরো বৈদ্যুতিক সংযোগ বিঘ্নিত হয়, ফলে সমস্যা সামাল দিতে সময় লাগে। তবে তৎপরতার জন্যই পরিস্থিতি খুব বেশি সময় গড়ায়নি।

আরও পড়ুনঃ Mumbai 26/11 atta*ck : তাজের আ*গুন, আর্তনাতের চিৎকার আর র*ক্তে ভেসে যাওয়া শহর—২৬/১১-র ১৭ বছর পরও ন্যায়হীন মুম্বই, খুনি*রা কি আজও পাকিস্তানে নির্বিঘ্নে?

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বেদ প্রকাশ জানান, সকাল সাড়ে ৬টার কিছু পরেই দুর্ঘটনা ঘটে। কর্মীদের দ্রুত পদক্ষেপেই সকাল ৮টা ২৬ মিনিটে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। যদিও এই সময়ের মধ্যে যে অসুবিধার মুখোমুখি হয়েছেন যাত্রীরা, তা সহজে ভুলবেন না তারা। রোজকার জীবনের সঙ্গে যুক্ত একটি ট্রেন হঠাৎ বন্ধ হয়ে গেলে ঠিক কতটা ভোগান্তি হয়, বুধবারের যাত্রীরা তা বেশ বুঝেছেন।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles