গরু পাচার, নিয়োগ দুর্নীতি এখন অতীত! এবার রোজভ্যালি মামলাতেও নাম জড়াল তৃণমূল সাংসদ দেবের, চার্জশিট পেশ সিবিআইয়ের

Name of Dev in Rose Valley case: সামনেই ঘাটালে ভোট। আর এই আবহে একের পর এক বিতর্কে জড়িয়েই চলেছেন ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। এর আগে তাঁর নাম জড়িয়েছে গরু পাচার কাণ্ডে। তারপর নিয়োগ দুর্নীতিতেও ওঠে তাঁর নাম। আর এবার রোজভ্যালি কাণ্ডেও (Rose Valley Case) নাম জড়াল দেবের (Name of Dev in Rose Valley case)। ফলে তুমুল অস্বস্তির মুখে শাসক দল তৃণমূল।

রোজভ্যালি কাণ্ডের (Rose Valley Case) তদন্ত করছে সিবিআই। চার্জশিট পেশ করা হয়েছে ইতিমধ্যেই। সেই চার্জশিটে নাম রয়েছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডের। তবে সিবিআই সূত্রে খবর, সেই চার্জশিটে নাকি নাম রয়েছে লোকসভা নির্বাচনের ঘাটালের তৃণমূল প্রার্থী দেবেরও (Dev)। রোজভ্যালির (Rose Valley Case) এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেই কারণে তাঁর নাম উঠে এল এই মামলায় (Name of Dev in Rose Valley case)

এই অনুষ্ঠানে যোগ দেওয়া প্রসঙ্গে দেব (Dev) জানিয়েছেন, ““হ্যাঁ গিয়েছিলাম। অভিনেতা হিসাবে পারফর্ম করেছিলাম তো? অনেকেই করেছেন তো। ওইখানে আমি তো আমি একা ছিলাম না। আর এই নিয়ে আমার কাছে কোনও নোটিশ আসেনি। অনেকেই ছিলেন সেই সময়। আর এই ঘটনা আজকের নয়। অনেকদিন আগের। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী পারফর্ম করেছিলেন” (Name of Dev in Rose Valley case)

বলে রাখি, এর আগে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় ইডি তলব করেছিল দেবকে (Dev)। হাজিরা দিয়েছিলেন তিনি। সেই সময় দেব বলেছিলেন, তিনি কোনও টাকা নেন নি। ফলে তাঁর কোনও ভয় নেই। আবার গরু পাচার মামলাতেও তাঁর নাম জড়ায়। সেই মামলায় ২০২২ সালে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন তিনি।

এখানেই শেষ নয়। সম্প্রতি আবার নিয়োগ দুর্নীতি কাণ্ডেও নাম জড়িয়েছে দেবের (Dev)। তাঁর ঘনিষ্ঠ রামপদ মান্না চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এই নিয়ে গতকাল, শুক্রবারই দেবের (Dev) ফোনের কথোপকথনের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। তাতে দেবকে চাকরিপ্রার্থী যিনি টাকা দিয়েছেন, তাঁর সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে (এই কল রেকর্ডের সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭)। আর এবার রোজভ্যালি কাণ্ডেও (Rose Valley Case) জড়াল তাঁর নাম (Name of Dev in Rose Valley case)।  

উল্লেখ্য, সিবিআই ওড়িশার ভুবনেশ্বর আদালতে রোজভ্যালি মামলার (Rose Valley Case) যে চার্জশিট জমা দিয়েছিল, সেই চার্জশিটে অভিযুক্তদের মধ্যে প্রথমেই নাম রয়েছে শ্রেয়া পাণ্ডের। রোজভ্যালি থেকে শ্রেয়ার দুটি সংস্থায় টাকা ঢুকেছে বলে উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। এও বলা হয়েছে, শ্রেয়া পাণ্ডে ও তাঁর টিম যখন চীনে সফরে গিয়েছিলেন, সেই সময় সেই খরচের বেশীরভাগই বহন করেছিল রোজভ্যালি।  

RELATED Articles