International Mother Language Day 2026 : ‘যেকোনো ভাষার উপর আক্রমণ মানেই প্রতিবাদ’— আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বহুভাষিক ঐক্যের বার্তায় রাজনৈতিক তাৎপর্যপূর্ণ অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের!

একুশে ফেব্রুয়ারি মানেই শুধু একটি তারিখ নয়, বাঙালির আত্মপরিচয়ের দিন। ভাষা, সংস্কৃতি আর আবেগ—সব মিলিয়ে এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে আবেগে ভাসছে বাংলা। তবে এ বছরের আবহে যেন বাড়তি রাজনৈতিক ও সামাজিক সুর মিলেছে, যা একুশের বার্তাকে আরও প্রাসঙ্গিক করে তুলেছে।

সাম্প্রতিক সময়ে ভিনরাজ্যে বাংলা ভাষাভাষীদের হেনস্তা এবং বাংলার মনীষীদের অপমানের অভিযোগে সরব রাজ্য রাজনীতি। এই পরিস্থিতির মাঝেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, বাংলা শুধু রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত-জীবনানন্দের ভাষা নয়, এই রাজ্য সব ভাষাকেই সমান সম্মান করে।

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় দাবি করেন, তাঁর সরকারের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি ও তেলুগু ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাষার উন্নয়নে অকাদেমি গঠন এবং মাতৃভাষায় শিক্ষার সুযোগ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি। একুশের এই দিনে তিনি অঙ্গীকার করেন—যে কোনও ভাষার উপর আক্রমণ এলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।

এই অঙ্গীকারের পেছনে জড়িয়ে রয়েছে ১৯৫২ সালের ঐতিহাসিক স্মৃতি। তৎকালীন পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের আন্দোলন, ১৪৪ ধারা জারি, আর পুলিশের গুলিতে সালাম, রফিক, বরকত, জব্বারদের শহিদ হওয়ার ঘটনা আজও বাঙালির হৃদয়ে দাগ কেটে আছে। ভাষার মর্যাদা রক্ষায় তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ Delhi Temple Att*ack Alert : রাজধানীতে বড়সড় নাশকতা*র ছক? চাঁদনি চকের মন্দিরে হামলা*র হুঁশিয়ারি, সতর্ক গোয়েন্দারা!

পরবর্তীতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় UNESCO। আজ পৃথিবীর নানা প্রান্তে বাঙালিরা দিনটি পালন করেন গভীর শ্রদ্ধায়। এপার বাংলা হোক বা বাংলাদেশ—সবখানেই একুশ মানে ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারের বার্তায়ও স্পষ্ট, ভাষার প্রশ্নে আপস নয়—এটাই শাসকদলের অবস্থান।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles