গতকালই আমাদের তরফ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যেখানে জানা গিয়েছিল সাতগাছিয়ার বিদায়ী বিধায়ক সোনালী গুহ এবারে বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি দেখা করেছেন মুকুল রায়ের সঙ্গে। আমরাই সর্বপ্রথম এই খবরটি প্রকাশ করেছিলাম এবং আজ তার সত্যতা প্রমাণিত হল।
আরও পড়ুন – ভোট যুদ্ধ সেয়ানে সেয়ানে, বিজেপির ব্রিগেডে আসছেন অক্ষয় কুমার!

সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল ব্রিগেডে নরেন্দ্র মোদীর সভায় বিজেপিতে যোগ দেবেন সোনালী গুহ। গতকালই তিনি মুকুল রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তিনি বিজেপির প্রার্থী তালিকায় থাকতে চান না কিন্তু বিজেপির নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন – তৃণমূলের ভোট লুঠের পথে বাধা হতে পারেন সুদীপ জৈন, তাই অপসারণের চেষ্টা চলছে, বিস্ফোরক অধীর
তিনি যদি প্রার্থীই না হতে চান তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন কেন? জানা যাচ্ছে সোনালী দেবী জানিয়েছেন যে, তিনি তৃণমূলের টিকিট না পাওয়ায় কার্যত অত্যন্ত অপমানিত বোধ করেছেন। দল থেকে তাকে এক প্রকার বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে তার মনে হচ্ছে। যেখানে তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে তাই সেখানে তিনি কোনোভাবেই থাকবেন না। সেই জন্যই তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন যাতে তিনি নিজের সম্মান বজায় রেখে মানুষের জন্য কাজ করতে পারেন।





