Breaking: ভোট যুদ্ধ সেয়ানে সেয়ানে, বিজেপির ব্রিগেডে আসছেন অক্ষয় কুমার!

আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশ। সবমিলিয়ে রাজ্য বিজেপি তে প্রস্তুতি এখন তুঙ্গে। এর মধ্যেই জানা গেল, সম্ভবত আগামীকাল ব্রিগেডের নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত থাকছেন বলিউড তারকা অক্ষয় কুমার। ‌

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, তার কাছে আগামীকাল ব্রিগেডে আসার জন্য আগেই আমন্ত্রণ জানানো হয়েছিল। অবশেষে তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।

আরও পড়ুন – মাঝরাতে বিজেপিতে যোগদান দাপুটে তৃণমূল নেতার, শক্ত হচ্ছে গেরুয়া ঘাঁটি

অক্ষয় কুমারের সঙ্গে বিজেপির সৌহার্দ্য অনেকদিনের। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত অনুরাগী বলেই পরিচিত। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য তিনি যেরকম নিজে অনুদান দিয়েছিলেন সেরকম ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে অনুরোধ করেছিলেন অনুদান দিতে।

আরও পড়ুন – প্রার্থী তালিকা ঘোষণার পরই ধাক্কা শাসক শিবিরে, বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী যুব নেতা সহ আরও ৫০ জন

আগামীকাল যদি অক্ষয় কুমার ব্রিগেডে আসেন তাহলে বঙ্গ রাজনীতিতে ভোটের খেলা যে জমে যাবে একথা বলাই বাহুল্য।

RELATED Articles