মাঝরাতে ইন্টার্ন চিকিৎসকদের মারধর, শ্লী’ল’তা’হা’নির অভিযোগ, ধুন্ধুমার কাণ্ড শহরের সরকারি হাসপাতালে, গ্রেফতার ৩

মাঝরাতে তুলকালাম কাণ্ড ঘটে গেল শহরের নামী সরকারি হাসপাতালে। ইন্টার্ন চিকিৎসকদের মারধর, এমনকি মহিলা ইন্টার্ন চিকিৎসককে শ্লী’ল’তা’হা’নির অভিযোগ উঠেছে। জুনিয়র চিকিৎসকদের গালিগালাজ করার অভিযোগ উঠল শ্রমিকদের বিরুদ্ধে। এই ঘটনায় এক মহিলা ইন্টার্ন চিকিৎসক এন্টালি থ্যানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এরা তিনজনই সংশ্লিষ্ট হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে শ্রমিকের কাজ করছিল।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এমন ঘটনা ঘটেছে কলকাতার নীলরতন হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালের কিছু জুনিয়র চিকিৎসক গতকাল, মঙ্গলবার মাঝরাতে হাসপাতালের নির্মীয়মাণ বিল্ডিংয়ে ঘোরাঘুরি করছিলেন। সেই সময় সেখানকার নির্মাণ শ্রমিকরা ওই চিকিৎসকদের স্নমগে বচসায় জড়িয়ে পড়েন। শুরু হয় তুমুল কথা কাটাকাটি। ইন্টার্ন চিকিৎসকদের শ্রমিকরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের গালিগালাজও করা হয়।

রাতেই খবর দেওয়া হয় এন্টালি থানায়। পুলিশ পৌঁছয় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করেন তারা। রাতেই আটক করা হয় একজনকে।  

জানা গিয়েছে, এদিন রাতেই এক মহিলা ইন্টার্ন চিকিৎসক লিখিত অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতেই ওই নির্মীয়মাণ বিল্ডিংয়ের তিন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। এই ধৃতদের বিরুদ্ধে মারধর, শ্লী’ল’তা’হা’নির অভিযোগ দায়ের হয়েছে। আজ, বুধবার ধৃতদের আদালতে তোলা হতে পারে।

RELATED Articles