মেট্রোতে দীর্ঘ যাত্রাপথে আর ক্লান্তি নয়, এবার মেট্রোর ভিতরে বসেই দেখা যাবে টম অ্যান্ড জেরি, দারুণ উদ্যোগ মেট্রোরেল কর্তৃপক্ষের

সারাদিনের কাজ সেরে মেট্রো চড়ে হয়ত বাড়ি ফিরছেন বা মেট্রোতে যাত্রার সময় হয়ত আপনার সঙ্গে রয়েছে পরিবারের খুদে সদস্যরা। সেই সময় মেট্রোর দীর্ঘ যাত্রাপথ যেন আরও কঠিন বলে মনে হয়। এবার সেই বিরক্তি কাটাতেই বিশেষ উদ্যোগ নিল মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার মেট্রোতে যেতে যেতেই দেখতে পারবেন কার্টুন।

এমনিতে মেট্রোর রেকের ভিতর এলইডি স্ক্রিন থাকেই। সেই স্ক্রিনে এতদিন শুধুমাত্র স্টেশনের নাম দেখা যেত। তবে এবার সেই স্ক্রিনে দেখা যাবে কার্টুন। ‘ইনফোটেনমেন্ট অন হুইলস’ নামের এক বিশেষ উদ্যোগ নিল মেট্রো রেল কর্তৃপক্ষ।

এই বিশেষ উদ্যোগের জেরে এবার থেকে মেট্রো রেকের ভিতরের এলইডি স্ক্রিনে শুধুমাত্র আর রুট ম্যাপ বা স্টেশনের নামই নয়, সেই স্ক্রিনে দেখা যাবে টম অ্যান্ড জেরির মতো কার্টুনও। শুক্রবার থেকেই এই নতুন পরিষেবা চালু হয়েছে। এই বিশেষ উদ্যোগের জেরে মেট্রোতে যাতায়াতের সময় বেশ আনন্দও উপভোগ করতে পারবেন যাত্রীরা।

যাত্রী সুরক্ষা ও পরিষেবা উন্নত মানের করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি কলকাতা মেট্রোয় একের পর এক নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অত্যাধুনিক প্রযুক্তির জেরে কলকাতা মেট্রোর চেহারাই পাল্টে যাচ্ছে। ট্র্যাকেও নানান নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উন্নত ও নিরাপদ যাত্রী পরিষেবা দিয়ে সেজে উঠছে কলকাতা মেট্রো।

মেট্রোতে প্রতিদিন অসংখ্য স্কুল ও কলেজ পড়ুয়া যাতায়াত করে। মেট্রোতে এমন কার্টুন উপভোগ করতে পারলে তারাও বেশ খুশিই হবে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যাত্রীরা বেশ খুশি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

আরও অন্যান্য খবর