পদখালি! বড় চাকরির সুযোগ কলকাতায়, মাসিক বেতন ৪০ হাজার

কলকাতা NUHM Society-তে কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট ১০১টি পদে ফুল টাইম ও পার্ট টাইমে পদে প্রার্থী নিয়োগ করা হবে। পদ মেডিক্যাল অফিসার। অস্থায়ী ভিত্তিতে এই পদে প্রার্থী নিয়োগ কড়া হবে বলে জানা গিয়েছে।

মেডিক্যাল অফিসার ফুল টাইম পদের জন্য রয়েছে ৪০টি আসন। এই পদের জন্য প্রার্থীদের কমপক্ষে এম বি বি এস করতে হবে এবং এর সঙ্গে প্রার্থীদের ১ বছরের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। এই পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে ও তাদের মাসিক বেতন হবে ৪০ হাজার টাকা। অন্যদিকে, মেডিক্যাল অফিসার পার্ট টাইমের জন্য বরাদ্দ রয়েছে ৬১টি আসন। এই পদের জন্যও প্রার্থীদের এম বি বি এস করতে হবে এবং ১ বছরের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক। এই পদের ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ৬২ বছরের নীচে এবং মাসিক বেতন হবে ২৪ হাজার টাকা।

ইচ্ছুক প্রার্থীদের দ্রুতই ওয়াক-ইন ইন্টারভিউতে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে। ইন্টারভিউ-এর শেষ তারিখ ১১.১১.২০২০। মূলত কলকাতার Urban Primary Health Centres of Kolkata City HUHM Society-এর জন্য ওই নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ সংক্রান্ত তথ্যের ব্যাপারে বিশদে জানতে http://www.kmcgov.in – এই ওয়েবসাইটে চোখ রাখুন।

১১ই নভেম্বর সকাল ১১.৩০ থেকে শুরু হবে ইন্টারভিউ। ইন্টারভিউ-এর স্থানঃ 5, S. N. Banerjee Road, Kolkata- 700013, PMU Kolkata City NUHM Society, 2nd Floor, Room no.- 254.

RELATED Articles