CoronaVirus: লকডাউন ভেঙে রাস্তায় নামার শাস্তি, গত ২৪ ঘণ্টায় কলকাতায় গ্রেফতার ৮৭১

প্রথমে ৩১ মার্চ পর্যন্ত হলেও মঙ্গলবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বুধবার ২৫শে মার্চ থেকে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন চলবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই কয়েক দিন সবাইকে জরুরি কাজ ব্যতীত রাস্তায় বেরোতে বারণ করা হয়েছে। আর জরুরি পরিষেবা ছাড়া আপাতত বাকি সব বন্ধ রয়েছে। কিন্তু এরপরেও মানুষের সচেতনতার দেখা মিলল না। লকডাউনকে অমান্য করেই অকারণে বাড়ির বাইরে বেরচ্ছেন মানুষজন। একে অপরের সংস্পর্শে আসছেন একসাথে মিলে আড্ডাও দিচ্ছেন। এই কারণে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতা শহরেই ৮৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত অর্থাৎ ২৪ ঘণ্টায় কলকাতায় ৮৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নর্থ ডিভিশন থেকে ৪৬, পোর্ট ডিভিশন থেকে ৭১, সেন্ট্রাল ডিভিশন থেকে ১৩১, ইস্ট ডিভিশন থেকে ২১, সাউথ সাব-আর্বান ডিভিশন থেকে ৫৪, সাউথ ইস্টার্ন ডিভিশন থেকে ২৩৫, সাউথ ওয়েস্টার্ন ডিভিশন থেকে ৮১ ও ইস্ট সাব-আর্বান ডিভিশন থেকে ১৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা প্রত্যেকেই লকডাউনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাস্তায় বেরিয়েছিলেন বলে অভিযোগ।

লকডাউন অমান্য করার এই ছবিটা অবশ্য নতুন নয়। প্রতিদিনই দেখা যাচ্ছে একদল মানুষ রাস্তায় বেরচ্ছেন। কলকাতা থেকে শুরু করে জেলাতেও সেই একই দৃশ্য। যদিও কিছু জায়গায় পুলিশকে অতিসক্রিয় হয়ে সব্জি বিক্রেতাকে মারতেও দেখা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজ্য সরকারগুলির ক্ষেত্রেও করা নির্দেশ জারি করেছেন, লকডাউন যেন কেউ না অমান্য করে তা দেখতে। প্রশাসনের তরফে রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করা হয়েছে। সর্বদা টহল দিচ্ছেন পুলিশকর্মীরা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব বন্ধ করে দিচ্ছেন। কিন্তু তারপরেও যে কিছু মানুষের চরিত্র যে বদলাচ্ছে না তা এই ছবি থেকেই পরিষ্কার।

RELATED Articles

Leave a Comment