Zee5 কর্তৃপক্ষ এবং পরিচালককে আইনি নোটিশ! ও Zee-র সেক্টর ফাইভের অফিসে বিক্ষোভ করল বাংলা পক্ষ

শনিবারই আমাদের দেশ ৭৪তম স্বাধীনতা দিবস পালন করেছে আর রবিবারই Zee5 এর একটি ওয়েব সিরিজে দেশের কনিষ্ঠতম বীর মুক্তিযোদ্ধাকে অপমান করা নিয়ে তোলপাড় হয়ে গেল ইন্টারনেট দুনিয়া। এবার এই ঘটনার জন্য Zee5 কতৃপক্ষকে আইনি নোটিশ দিল বাংলাপক্ষ। এছাড়া Zee-এর সল্টলেকের অফিসে প্রতিবাদ জানালেন বাংলা পক্ষের কর্মকর্তারা।

Zee5 OTT প্লাটফর্মে সম্প্রচারিত একটি ওয়েব সিরিজ হল “অভয়”। যার দ্বিতীয় সিজনের দ্বিতীয় পর্বের একটি দৃশ্যে একটি বোর্ডে সমস্ত কুখ্যাত দাগী আসামিদের ছবি দেখতে পাওয়া যায়। আর সেই বোর্ডে দাগী আসামিদের মাঝে দেখতে পাওয়া গেল এক স্বাধীনতা সংগ্রামীকে। যিনি মাত্র ১৮ বছর বয়সে দেশকে স্বাধীন করার লক্ষ্যে প্রাণ দিয়েছিলেন। সেই বাংলার গর্ব, বাংলার যোদ্ধা ক্ষুদিরাম বসু কিনা শেষে স্থান পেলেন আসামিদের মাঝে? এই ঘটনা সামনে আসতেই Zee5 কতৃপক্ষ এবং এই সিরিজের পরিচালক কে.এন. ঘোষের বিরুদ্ধে ক্ষেপে ওঠে বাংলা। এই ঘটনার প্রতিবাদে এগিয়ে আসে বাংলা পক্ষ।

বাংলা পক্ষ সোশ্যাল মিডিয়ায় Zee5 কতৃপক্ষকে ট্যাগ করে এই ঘটনার তীব্র নিন্দা করেছে। এরপর চাপে পড়ে তারা ক্ষমাও চেয়েছে। কিন্তু এত জুতো মেরে গরু দান। এটা কোনো ভুল নয় এটা একটা অপরাধ। বাংলা পক্ষ জানিয়েছে, এই ঘটনা ক্ষুদিরাম বসুর বলিদানকে ছোটো করছে এমনকি তাঁর সম্মানকেও ক্ষুণ্ন করছে। শুধু তাই নয় একটা গোটা জাতির বিরুদ্ধেও বিদ্বেষ উগড়ে দিচ্ছে এই ওয়েব সিরিজ। তাই এই ঘটনার বিরুদ্ধে তাঁরা আইনানুসারে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে বাংলার বিভিন্ন থানায়। সাথে বাংলা পক্ষর তরফ থেকে Zee5 কর্তৃপক্ষ এবং পরিচালক কে.এন. ঘোষকে আইনি নোটিশও দেওয়া হয়েছে।

RELATED Articles

Leave a Comment