বৃষ্টিকে উপেক্ষা করে শহরজুড়ে লকডাউনকে সফল করতে তৎপর পুলিশ

আজ রাজ্যজুড়ে এ মাসের প্রথম সার্বিক লকডাউন জারি রয়েছে। বৃষ্টি মাথায় নিয়ে প্রচুর পুলিশ কর্মী তাঁদের কাজ করে চলেছেন। শহরের প্রতিটি রাস্তায় চলছে কড়া নজরদারী। উত্তর থেকে দক্ষিণ সমস্ত কলকাতা জুড়েই এই দৃশ্য ক্যামেরাবন্দী করলেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

আজ কলকাতার সমস্ত রাস্তাই কার্যত শুনশান। চলছে কড়া পাহারা। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে গার্ড রেল। কোনো গাড়ি বা বাইককে রাস্তায় দেখলে পুলিশ কর্মীরা আগে তাঁকে তাঁর পরিচয়পত্র দেখাতে বলছেন তারপর তাঁকে যথাযথ কারণ দিতে বলছেন। কারণ সঠিক হলে তবেই তাঁকে ছাড়া হচ্ছে নচেৎ নয়। বাইক আরোহীদের ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক।

প্রসঙ্গত, রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় করোনাকে লাগাম লাগাতে রাজ্য সরকারের তরফে চলতি মাসের মধ্যে ৭ দিন বেছে নেওয়া হয়েছে, যেদিন রাজ্যজুড়ে চলবে সম্পূর্ণ লকডাউন। সাথে পুলিশি নজরদারী।

RELATED Articles

Leave a Comment